By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘নিউ জিল্যান্ডে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ নতুন বল’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ‘নিউ জিল্যান্ডে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ নতুন বল’
খেলাধূলা

‘নিউ জিল্যান্ডে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ নতুন বল’

Last updated: 2021/03/02 at 10:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

 স্পোর্টস রিপোর্ট

নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দলের আসল চ্যালেঞ্জ হবে নতুন বল। ব্যাটিংয়ে সেই চ্যালেঞ্জ জিতে গেলে বাংলাদেশ লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বলে বিশ্বাস নিউ জিল্যান্ডে দুই ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলা কাজী নুরুল হাসান সোহানের।

কম্বিনেশনের কারণে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে তাকে রেখেছিলেন জাতীয় নির্বাচকরা। বিসিবি একাদশের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তার পারফরম্যান্স ছিল ‘আপ টু মার্ক’। কিন্তু শেষমেশ জাতীয় দলে জায়গা হয়নি। সামনে জাতীয় লিগ খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই প্রস্তুতির ফাঁকে গণমাধ্যমে কথা বলেন নিউ জিল্যান্ড সফর নিয়ে।

‘নতুন বলে নিউ জিল্যান্ডের কন্ডিশনে খেলা আসলে কঠিন। নতুন বল যদি পার করতে পারে, মানিয়ে নিতে পারে, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে। আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউ জিল্যান্ডেই হয়েছিল। পুরানো বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বল সুন্দর দেখা যায়। আমাদের দেশে বল পিচে পড়লে আমরা দোমনায় থাকি যে কী হবে! ওখানে ট্রু বাউন্স থাকে। তবে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।’ বলেন সোহান।

২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে সোহানের মাথায় উঠেছিল ওয়ানডে ও টেস্ট ক্যাপ। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে অভিষেকে ২৪ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে খাদের কিনারে থাকা বাংলাদেশ তার ৪৪ রানে ভালো অবস্থায় গিয়েছিল। তিন টি-টোয়েন্টির দুইটিতে অপরাজিত ছিলেন ৭ রানে, অন্যটিতে করেছিলেন ১০। টেস্টে অভিষেক ইনিংসে ৪৭, পরের ইনিংসে শূন্য।

নতুন বলে উইকেট না হারানোর পরামর্শ উইকেটরক্ষক ব্যাটসম্যানের, টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে যা-ই বলেন, নতুন বল খেলা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। শুরুতেই যদি আমরা উইকেট হারাই ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। শুরুতে যদি কম উইকেট পড়ে, অর্থাৎ বেশি উইকেট হাতে রেখে যদি পরের দিকে আক্রমণে যাই তাহলে ব্যাটসম্যানরা শট খেলার সুযোগ পাবে।’

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ কোনও ফরম্যাটেই কখনও জেতেনি। সোহানের বিশ্বাস তাসমান পাড়ের দেশে পূর্বের অপ্রাপ্তিগুলো এবার প্রাপ্তির আনন্দে ভরে যাবে, জয় নামের সোনার হরিণ এবার ধরা দেবে। বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘এর আগে যতবার আমরা নিউ জিল্যান্ড সফর করেছি… আমার কাছে মনে হয় এবার সবচেয়ে ভালো ফল আসবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট March 3, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসার বাদামতলা মাঠে পোর্ট সিটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
Next Article জাপা নেতা কাশেম হত্যা মামলার জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 37 minutes ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 38 minutes ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 39 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 1 day ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 2 days ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?