By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠছে
সম্পাদকীয়

নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠছে

Last updated: 2023/02/06 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পবিত্র রমজান আসন্ন। এ সময় মুসলমানপ্রধান দেশগুলোতে পণ্যমূল্য কমতে দেখা যায়। আর বাংলাদেশে দেখা যায় উল্টোটা। এবছর যেন তেমন পরিস্থিতি তৈরি না হয় সে জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। রমজানে বেশি প্রয়োজন হয় এমন সব পণ্যের আমদানি বৃদ্ধির জন্য নানা ধরনের সুযোগ দেওয়া হয়েছে। ফলে আমদানির উদ্যোগও বেড়েছে। চিনি, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ ও খেজুর এই পাঁচটি পণ্য আমদানির জন্য যে ঋণপত্র বা এলসি খোলা হয়েছে, তা বাজারে যা প্রয়োজন তার চেয়েও বেশি। কিন্তু তার পরও রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ তার কিছু আলামত এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। বাজারে চিনির সংকট তৈরি করে দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। মুরগি ও ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়ছে আদা ও অন্যান্য মসলার দাম। চীন থেকে আনা আদার কেজি ৩০০ টাকায় উঠেছে। রসুনের দামও এক সপ্তাহে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে।

আমাদের বাজারে নিয়ম-নীতি খুব কমই খাটে। কোনো অজুহাত ছাড়াই, সিন্ডিকেট-মজুদদারির মাধ্যমেও দাম বাড়ানোর অভিযোগ রয়েছে। তাই আমদানির সুযোগ বাড়ালেই যে রমজান মাসে দাম কম থাকবে তার কোনো নিশ্চয়তা নেই।

প্রকাশিত খবর থেকে জানা যায়, গত বুধবার পর্যন্ত উল্লিখিত পাঁচটি পণ্যের ১২ লাখ ৫৩ হাজার ৪০৫ মেট্রিক টন আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এরই মধ্যে কিছু পণ্য দেশে আসতে শুরু করেছে। পণ্যগুলোর মধ্যে চিনি রয়েছে পাঁচ লাখ ৬৫ হাজার ৯৪১ টন, আগের বছর একই সময়ে ঋণপত্র খোলা হয়েছিল পাঁচ লাখ ১১ হাজার ৪৯৩ মেট্রিক টনের। সরকার এরই মধ্যে চিনির দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা নির্ধারণ করেছে। কিন্তু এই দামে কোথাও চিনি পাওয়া যায় না। এখনো দাম ১২০ টাকার ওপর। তাহলে শুধু আমদানি বাড়িয়ে কোনো লাভ হবে কি? দেশে এবছর আমনের বাম্পার ফলন হয়েছে, কিন্তু তাতে চালের দাম কমেছে কি? কমেনি।

ভোক্তার স্বার্থ রক্ষা করার দায়িত্ব সরকারের। বাজারে পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য কিংবা ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য সরকারের বেশ কিছু সংস্থা রয়েছে, তাদের ভূমিকা বাড়াতে হবে। বাজারে সরকারের হস্তক্ষেপ বাড়াতে হবে। মজুদদারি, সিন্ডিকেটবাজির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। টিসিবির কর্মকাণ্ড সম্প্রসারণ করতে হবে। রেশন বা ন্যায্য মূল্যের দোকান ব্যবস্থা প্রবর্তনের কথা ভাবতে হবে। মোদ্দাকথা, পণ্যমূল্য যৌক্তিক রাখতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ  
Next Article হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 24 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 26 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?