By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে: জেলা প্রশাসক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে: জেলা প্রশাসক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে: জেলা প্রশাসক

Last updated: 2024/10/20 at 5:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্য বিবরণী : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা আজ রোববার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে। বিল ডাকাতিয়া এলাকা তথা ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলাবদ্ধ এলাকার পানি অপসারণে স্থাপিত পাম্পে যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন হয়, তাহলে সংযোগ দ্রুত প্রদান করতে হবে। খুলনার শিপইয়ার্ড সড়ক সংস্কার কাজের ধীরগতি দূর করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সভার আয়োজন করা প্রয়োজন।

সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, এবছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একারণে দুইহাজার কৃষককে মরিচ, টমেটো, লাউ, ব্রোকলি, বেগুন, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপির বীজ ও ২০ কেজি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়া ছয় হাজার একশত কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। তিনশতজন কৃষক গম চাষের জন্য, সরিষা চাষের জন্য দুই হাজার কৃষক, সূর্যমূখী চাষের জন্য তিনহাজার ছয়শত কৃষক এবং শীতকালীন পেয়াজ চাষের জন্য দুইশতজন কৃষক বীজ-সার সহায়তা পাবেন।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় ডিম উৎপাদনকারী মুরগির পর্যাপ্ত সংখ্যক হ্যাচারি নেই। খামারীদের প্রায় একশত টাকা মূল্যে একদিনের মুরগীর বাচ্চা সংগ্রহ করতে হয়। বাজারে মুরগির খাবার, বিদ্যুৎ ও ওষুধের দাম বৃদ্ধির ফলে ডিমের উৎপাদন খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে ডিমের দামের ওপর এর প্রভাব পড়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর দেশে প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১১টাকা ৮৭পয়সা, সোনালি মুরগী প্রতিকেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা এবং বয়লার মুরগী প্রতিকেজি ১৭৯টাকা ৫৯পয়সা নির্ধারণ করেছে। এই দাম ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সভায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিলডাঙ্গা এলাকায় নদীর পানির চাপে বেড়িবাঁধের ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানান। একই সাথে ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট এলাকার কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনে নদী-খালের মাধ্যমে দ্রুত পানি অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া সভায় জানান, ডুমুরিয়া-ফুলতলা এলাকার প্রায় সকল নদী-খালের তলদেশ ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ায় পানি ধারণক্ষমতা কমে গেছে। একই কারণে এসকল নদী-খাল দিয়ে বৃষ্টির অতিরিক্ত পানি অপসারণ করাও কঠিন। বিল ডাকাতিয়ার পানি অপসারণের জন্য শোলমারি স্লুইস গেটের রেগুলেটরগুলো খুলে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থানে থাকা স্লুইসগেটগুলো খুলে পানি অপসারণের জন্য উক্ত এলাকার জনসাধারণসহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোঃ আহসান হাবিব, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বরিশালে ৬১ জেলের কারাদন্ড এবং ১০৪ জনের জরিমানা
Next Article প্রথম শ্রেণি পেয়ে অনার্স পাস করেছেন শহীদ আবু সাঈদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?