By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেলো চালকের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেলো চালকের
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেলো চালকের

Last updated: 2023/11/04 at 11:26 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে ট্রাক। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রাকে থাকা চালকের দুই সহকারী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সোহেল আলী (৩৫) জেহালা ইউনিয়নের গোবিন্দপুর মণ্ডলপাড়ার মোহাম্মদ আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চালক সোহেল আলী চুয়াডাঙ্গা থেকে ট্রাকটি চালিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে রোয়াকুলি ঈদগাহর অদূরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে বসতবাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকচালক সোহেল মারা যান। গুরুতর জখম হন চালকের দুই সহকারী। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রনি হোসেন নামের স্থানীয় এক যুবক বলেন, বিকট শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশী মোকলেচুর রহমানের পাকা বাড়িতে ধাক্কা খায়। দ্রুত সেখানে গেলে জানতে পারি ট্রাকচালক ও চালকের সহকারী দুজনসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে ট্রাকচালককে সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিন আক্তার বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে আসা একটি ট্রাক পথে রোয়াকুলি গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় ওই বাড়ির রান্নাঘর ও টয়লেট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক সোহেল আলী মারা যান। গুরুতর জখম হয় ট্রাকচালকের দুই সহকারী। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক দুই
Next Article নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১২৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 39 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 41 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?