By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা, বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা, বিক্ষোভ
কুষ্টিয়া

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা, বিক্ষোভ

Last updated: 2025/10/25 at 5:01 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
শনিবার দুপুর ১টার দিকে শহরের এনএস রোডে অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান।
জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) সাতটি পদে মোট ১১৫টি শূন্যপদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন প্রায় ১৬ হাজার ৭৮৯ জন প্রার্থী। পরীক্ষার আগের রাতে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫–৩০ জন পরীক্ষার্থীর রহস্যজনকভাবে প্রবেশ ও পরদিন সকালে সেখান থেকে বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, যেই বাসা থেকে পরীক্ষার্থীরা বের হচ্ছিলেন, সেটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামের বাড়ি। অভিযোগ ওঠে, সেখানে আগেই প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়েছিল।
বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্নীতির মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আজই পরীক্ষা বাতিল ও নতুন তারিখ ঘোষণা করতে হবে, না হলে কাল কুষ্টিয়া অচল করে দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে আরএমও ডা. হোসেন ইমাম বলেন, ভোররাতের ঘটনাটি আমি জানি না। আমার পৈত্রিক বাড়িতে একাধিক মেস রয়েছে। পরীক্ষার্থীরা সম্ভবত সেখানে ছিল। তারা কেন পালিয়েছে, তা আমার অজানা।
অন্যদিকে সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি করেছে। আমরা বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানিয়েছি। পরবর্তী ব্যবস্থা তারা নেবে।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি ব্যাখ্যাপত্রও পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জন্মভূমি ডেস্ক October 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত
Next Article মেহেরপুর সীমান্তে ৬০ জনকে হস্তান্তর করল বিএসএফ
আরো পড়ুন
জাতীয়

রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
জাতীয়

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

চাঁদা লাখ টাকার ল্যাপটপ দাবি করায় খোকসা’র ওসি প্রত্যাহার

By জন্মভূমি ডেস্ক 2 days ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?