By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিরাপদ মাতৃত্বের অন্তরায় বাল্যবিবাহ: স্বাস্থ্যমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নিরাপদ মাতৃত্বের অন্তরায় বাল্যবিবাহ: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরাপদ মাতৃত্বের অন্তরায় বাল্যবিবাহ: স্বাস্থ্যমন্ত্রী

Last updated: 2023/12/07 at 5:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশে প্রতি বছর ৬৫ হাজার শিশু মারা যায়। এ সময় বাচ্চা জন্মদান করতে গিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মা মারা যান। এ অবস্থায় নিরাপদ মাতৃত্ব শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তবে বাল্যবিবাহের কারণে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ৬৫ হাজার শিশু মারা যায়, প্রায় সাড়ে ৪ হাজার মা শিশু জন্মদানের সময় মারা যান। গত বছরের তুলনায় এ বছর কিছুটা কমেছে। তবে নিরাপদ মাতৃত্ব শতভাগ নিশ্চিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এটি নিশ্চিতে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। আমাদের দেশে এখনও ৫০ ভাগ বাল্যবিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহের কারণে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যাচ্ছে না। সরকার এ বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে।

তিনি আরও বলেন, কমিউনিটি হাসপাতালে পর্যাপ্ত লোকবল, ওষুধ ও সরঞ্জাম নিশ্চিত করতে হবে। পাশাপাশি মায়েদেরও এসব বিষয়ে অবহিত হতে হবে। গর্ভকালীন সময়ে মায়ের প্রতি যথাযথ টেককেয়ার করতে হবে। তাদের নিরাপদ খাবার ও যত্ন দিতে হবে। কিশোরীদের যথাসময়ে টিকা দিতে হবে। ডেলিভারিতে সি-সেকশন কমিয়ে নরমাল ডেলিভারি করাতে হবে।

এ সময় এই সেবা ও প্রচার সপ্তাহে নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান জাহিদ মালেক।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এগুলো আগে এই দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে। এর পরেও সরকারকে বেকায়দায় ফেলায় জন্য একটি পক্ষ জ্বালাও-পোড়াও করছে। নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ঢাকা এখন একটা উন্নত দেশের মতো। এই উন্নয়ন অনেকের চক্ষুশূল হয়ে গেছে। মনে রাখতে হবে যেখানে জ্বালাপোড়াও হবে, সেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নতিও সম্ভব নয়।

চক্রান্তের বিষয়ে সকলকে সতর্ক করে তিনি বলেন, দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না। এমনকি একটি দেশ যখন উন্নতি করে, তখন অনেক দেশই নানা চক্রান্ত শুরু করে। এমনভাবে তারা আপনাকে ধরবে, যেন আপনাকে তাদের কথা শুনতেই হবে। তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করলেই ভালো। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এতো কিছুর মধ্যেও তিনি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

দেশের সমস্যা হলে সেটি সকলের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই সমস্যা থেকে কেউই বাদ যাবে না বলে এসময় মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন
Next Article মণিরামপুরের মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 17 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?