By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্ধারিত সময়েও খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়নি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নির্ধারিত সময়েও খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়নি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নির্ধারিত সময়েও খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়নি

Last updated: 2024/01/01 at 7:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : কাজ পুরাপুরি শেষ না হওয়ায় খুলনা-যশোর-মোংলা রুটে যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল শুরু করা যায়নি। সোমবার (১ জানুয়ারি) থেকে এ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিলো। তবে কমে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেনা রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ‘১ জানুয়ারি থেকে ট্রেন চালু হওয়ার কথা থাকলে তা চালুকরা হচ্ছে না। রেল লাইনে এখনও অল্প কিছু কাজ বাকি রয়েছে। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। হস্তান্তর করতে আরও কিছুদিন সময় লাগবে। ট্রেন চলাচলের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।
খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে। তা সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-মংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।
রেল কর্তৃপক্ষ সূত্র জানায়, ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ করতে ২০১০ সালে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। ২০১০ সালে প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। তবে নানা জটিলতায় নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ভারতের ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টার্বো এবং ইরকন ইন্টারন্যাশনাল। প্রকল্পের কাজ তিন ভাগে বিভক্ত। এর মধ্যে রয়েছে রূপসা নদীর ওপর রেলসেতু নির্মাণ, মূল রেললাইন স্থাপন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং স্থাপন। প্রথম দফায় প্রকল্পের ব্যয় ধরা হয় ১,৭২১ কোটি টাকা। তবে সবশেষ প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪,২৬০ কোটি টাকা। এ প্রকল্পে ভারতীয় ঋণ ২,৯৪৮ কোটি টাকা। আর বাংলাদেশ সরকারের অর্থায়ন ১,৩১২ কোটি টাকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি মনে ঘরে ফিরলো
Next Article খুলনা- ৫ আসনে নারায়ণ-আকরামের সমানে সমান প্রচারণা: বাড়ছে উত্তেজনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?