By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনে আসছেন বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও সাবেক ৩০ এমপি: ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > নির্বাচনে আসছেন বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও সাবেক ৩০ এমপি: ওবায়দুল কাদের
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচনে আসছেন বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও সাবেক ৩০ এমপি: ওবায়দুল কাদের

Last updated: 2023/12/01 at 5:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ জন সংসদ সদস্য (এমপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। এটা একটা বড় সাফল্য। বিএনপিরও অনেকে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সৈয়দ এ কে একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, এ কে এম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর ও মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন এমপি নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে ও জানান তিনি।

দলের কৌশলগত কারণে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়, এর মধ্যে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকাসহ অনেক দেশে নির্বাচনের সময় বিরোধী দল অংশগ্রহণ করে না। কেউ কিন্তু অবৈধ মনে করে না সেসব নির্বাচনকে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে দুই একটা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে? এমনটি হলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আমার মনে হয় বহুদিন পর আমাদের দেশে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে। যে নির্বাচনে প্রধান বিরোধী দল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, মনোনয়ন জমা থেকে শুরু করে দলীয় মনোনয়ন প্রদান… এসব পরিবেশ ছিল দেখার মতো।

কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যকলাপ করছে সেই বিষয়ে টিআইবি কিংবা সুজনের ( সুশাসনের জন্য নাগরিক) মুখে কোনো কথা নেই। অথচ তারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ঢালাওভাবে সবাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে বিষয়টা এমন নয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা নিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদেরকে দরকার। আবার তাদেরও আমাদেরকে দরকার।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ুর প্রভাব মোকাবেলার লড়াইয়ে পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
Next Article যশোরে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ালেন পুলিশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?