By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণ ছিল বড় ব্যর্থতা : সুজন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণ ছিল বড় ব্যর্থতা : সুজন
জাতীয়

নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণ ছিল বড় ব্যর্থতা : সুজন

Last updated: 2026/02/25 at 4:26 PM
Staff Reporter 3 hours ago
Share
SHARE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে সুশাসন জন্য নাগরিক (সুজন)। সুজন মনে করে, এবারের নির্বাচনে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকদের অবাধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা ছিল সবচেয়ে বড় ব্যর্থতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন মাঠ পর্যায়ের ৯২টি প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা একটি পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন।

একরাম হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, আরপিওর বিধান মেনে কোনো রাজনৈতিক দলই তৃণমূলের মতামতের ভিত্তিতে প্যানেল তৈরি করেনি। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলার বিষয়টি ছিল সবচেয়ে বেশি আলোচিত। এছাড়া নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন, তাদের ওপর প্রার্থিতা প্রত্যাহারের জন্য ব্যাপক দলীয় চাপ ছিল। তবে চাপ সত্ত্বেও ৭৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি এবং পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা

নির্বাচনী প্রচারণায় ব্যাপক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালানো, প্রতিপক্ষকে হুমকি দেওয়া এবং পেশিশক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে ফরিদপুর, পঞ্চগড়, মাদারীপুর ও গাজীপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকি খাগড়াছড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ফরিদপুরে অবৈধ অস্ত্রের ব্যবহারের মতো উদ্বেগজনক ঘটনাও পরিলক্ষিত হয়েছে।

এছাড়া নির্বাচনী সহিংসতায় ঝিনাইগাতী ও শ্রীবর্দীতে নিহতের ঘটনা ঘটেছে। ভোটের দিন খুলনা-২ আসনে একজন ভোটার মারা যান এবং মেহেরপুর-২ আসনে অন্তত ১৫ জন আহত হন।

ভোটের দিনের চিত্র ও অনিয়ম তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন চুয়াডাঙ্গা-১ ও ২, কুষ্টিয়া-৩ এবং পঞ্চগড়-১ সহ কয়েকটি আসনে অনেক প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি ছিল না। একরাম হোসেন জানান, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে ধর্মীয় শপথের মাধ্যমে ভোট দেওয়ায় বাধ্য করা এবং গোপন বুথে প্রবেশের অভিযোগ ভোটারের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। এছাড়া ভোলা-১ ও ঝালকাঠি-১ আসনে ফলাফল পরিবর্তন এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু

সুজনের প্রতিবেদনে জানানো হয়, এবারের নির্বাচনে প্রায় দুই ডজন অভিযুক্ত ঋণখেলাপি এবং বেশ কয়েকজন দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেন, যাদের মধ্যে ৪১ জন বিএনপির এবং ৪ জন জামায়াতের প্রার্থী ছিলেন। এদের মধ্যে ১১ জন ঋণখেলাপি প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়েছেন।

সুজন বলছে, তদন্ত সম্পন্ন না করেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে।

গণভোট ২০২৬-এর ফলাফল

নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটার উপস্থিতির হার ছিল ৬০.২৬ শতাংশ। গণভোটে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২০টি (৬২.০৩%) এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি (২৮.৪১ শতাংশ)। তবে গণভোটে বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল প্রায় ৭৪ লাখ।

সুজন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। ১৯৭৯ সালের পর এই নির্বাচনেই সর্বাধিকসংখ্যক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

একরাম হোসেন বলেন, নির্বাচনে জয়ী দলের নেতা কর্তৃক পরাজিত প্রার্থীর সাথে সাক্ষাৎ এবং পরাজিত পক্ষ কর্তৃক অভিনন্দন জানানো একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার পূর্বাভাস। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে সৃষ্ট বিরোধ নতুন শঙ্কার জন্ম দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সুজন আশা প্রকাশ করে যে, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা সুদৃঢ় করবে।

Staff Reporter February 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
Next Article ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন
আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

By Staff Reporter 3 hours ago
জাতীয়

নবনিযুক্ত আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?