By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার
খুলনা

নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার

Last updated: 2026/02/05 at 4:16 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও নির্বাচনী কর্মীদের ওপর হামলা, হুমকি, নারী কর্মীদের লাঞ্ছনা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কালো টাকার প্রভাব বিস্তারের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ইশতেহার ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি সেই আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
নির্বাচন পর্যন্ত যদি এ পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। তবে নির্বাচন কমিশন চাইলে এখনো পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।’
তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন এলাকায় জামায়াতের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের বোরকা টেনে খুলে দেওয়া, মুখ ঢাকার কাপড় ছিঁড়ে ফেলা এবং প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে।
এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একজন বিএনপি নেতার বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে—দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে নারীদের কাপড় খুলে নিতে হবে। এ ধরনের বক্তব্য ভয়ংকর ও অমানবিক। যারা নির্বাচনের আগেই মানুষের কাপড় খুলে ফেলতে চায়, তারা ক্ষমতায় গেলে পুরো জাতিকেই বিবস্ত্র করে ফেলবে।
তিনি আরো অভিযোগ করেন, সংখ্যালঘু হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের মিটিংয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। কিছু এলাকায় জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে কাজ করানো হচ্ছে।
কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভোটারদের প্রভাবিত করতে বাড়ি বাড়ি টাকা বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে সংগঠিতভাবে অর্থ সরবরাহ চলছে। এই কালো টাকা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের এবং দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা, কালো টাকার প্রবাহ বন্ধ এবং ভোটারদের ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এসময় তিনি ডুমুরিয়া-ফুলতলার স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল চালু, সড়ক সংস্কারসহ স্থানীয় কয়েকটি বিয়য়কে প্রাধান্য দিয়ে তার নির্বাচনী এলাকার জন্য ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মভূমি ডেস্ক February 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
Next Article মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : জামায়াত আমির
আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?