By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে : রাশেদা সুলতানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে : রাশেদা সুলতানা
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে : রাশেদা সুলতানা

Last updated: 2023/11/20 at 4:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সেনাবাহিনী কয়দিন মাঠে থাকবে সে নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এটা এখনও ঠিক হয়নি। প্রয়োজন হলে থাকবে। আমরা যদি বুঝি লাগবে তাদের কল করব, তারা আসবে। এই হলো কথা।’

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা আজ সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন।

পুলিশ কাদের আপনাদের না সরকারের এমন প্রশ্নে ইসি রাশেদা বলেন, ‘এখন যেহেতু আমাদের কাছে ন্যস্ত হয়েছে সেহেতু আমাদের নিয়ন্ত্রণে তারা আছেন, থাকবেন। যদি নিয়ন্ত্রণে না থাকে তার ব্যবস্থা হয়ে যাবে। আইনে যে সমস্ত ব্যবস্থা আছে, আমরা সেগুলো করবো।’

বিরোধী দলের আস্থা নেই এমন প্রশ্নে রাশেদা বলেন, ‘আমরা যদি এখন প্রত্যেকটা মানুষের ওপর আস্থাহীনতায় থাকি, তাহলে তো দেশটায় নাই। প্রশ্ন তো এরকমই দাঁড়ায় যে আমার কোথাও আস্থা নাই। তাহলে তো দেশটাই নাই। আসলে তো তা না দেশটা তো আছে। মানুষতো আছে। ঠিক এভাবেই কাউকে না কাউকে তো কাজ করতেই হবে। যেই করবে তাকে যদি আমি আস্থায় না নেই, তাহলে তো মুশকিল। আস্থায় তো নিতে হবে। আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত আমরা যতো ইলেকশন করেছি ওখানে কিন্তু আমরা তাদের থেকে অসহযোগিতামূলক আচরণ পাইনি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা আলাদা।’

আপনারা কি লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিচ্ছেন এমন প্রশ্নে রাশেদা বলেন, ‘আসলে কোনো কিছুরই নিশ্চয়তা দেওয়া কঠিন। যদি আক্ষরিক অর্থে আমরা ধরি, তাহলে নিশ্চয়তা দেওয়া কঠিন। কিন্তু আমাদের প্রাণান্ত চেষ্টা থাকবে। আমাদের শতভাগের ওপরে যদি আরও কয়েক শতাংশ দিতে হয় শ্রম, আমরা সবই দিব। আমার চাইব, চাচ্ছি, লেভেল প্লেয়িং ফিল্ডটা সেভাবে তৈরি করতে। কেউ এলেও না, না এলেও না। যারা আসছেন তারাও তো লেভেল প্লেয়িং ফিল্ডটা চায়।’

রাশেদা সুলতানা বলেন, ‘সবাই আসছে না এটা এক ধরনের শূন্যতা বলেন বা হতাশা বলেন, যাই বলেন; আমাদের এই সময়ের মধ্যে যদি না আসে, তাহলে আর জায়গা দেওয়া সুযোগ নেই। আমরা কিন্তু আসলে চাই নির্বাচনে সবাই আসুক। আসেননি এর মানে এই নয় যে, তারা আসতে চাইলে আমরা সেটা নিষেধ করব। কিন্তু, এই মুহূর্তে যে দুই দলের মধ্যে সংকট নিরসনে বসা, সেই সুযোগ আমাদের সাংবিধানিকভাবে নেই, আইনে কোনো সুযোগ নেই।’

সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার বিষয়ে প্রশ্ন করা হলে রাশেদা সুলতানা বলেন, ‘যারা এখন অনিয়ম করছেন তারা আদৌ প্রার্থী হবেন কি না, এ বিষয়ে আমরা নিশ্চিত নই। ওনারা বলছেন, ওনারা করছেন, বললেই কাজে লেগে যাবে আমি কিন্তু তা মনে করছি না। তবে, বড় ধরনের অনিয়ম হলে আমরা অবশ্যই সেটা দেখব। না দেখার কোনো কারণ নেই।’

নির্বাচনের সময় বাড়ানোর যে ক্ষমতা আপনাদের হাতে আছে সে অনুযায়ী আপনারা কত তারিখ পর্যন্ত যেতে পারেন এমন প্রশ্নের জবাবে রাশেদা বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না। কারণ এ বিষয়ে আমরা বসিও নাই। আলোচনাও করি নাই। পরবর্তীতে ভোটে যদি কেউ আসতে চায় তাহলে? এমন জবাবে ইসি রাশেদা বলেন, ‘অবশ্যই, আসতে চাইলে আমরা স্পেস দিব। এর মধ্যে কোনো ভুল নেই।’

বিষয়টা কেমন হবে এমন প্রশ্নে রাশেদা বলেন, ‘এটা আমি বলতে পারব না। আশার ধরন দেখে বোঝা যাবে তারা কবে আসতে চায়, কখন আসতে চায়, অবস্থা বুঝে ব্যবস্থা। তারা যদি আমাদের তফসিলের ঘোষণার টাইমের মধ্যেই কভার করে, তাহলে তো আমাদের ওদিকে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না।’

মনোনয়ন জমা দেওয়া তারিখ কেন এতো দীর্ঘ করা হলো সেই প্রশ্নে ইসি রাশেদা বলেন, ‘এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা নিতে পারেন। আসলে আমাদের ইচ্ছাটা কি। আসলে আমাদের সদিচ্ছাটা কোথায়। আমরা কিন্তু আসলে চাই, সবাই আসুক। এই স্পেসটা যদি ওনারা কাজে লাগান। আমাদের সময়ের মধ্যে না আসলে আর জায়গা দেওয়ার সুযোগ নেই। ওনারা যদি আসার ইচ্ছা প্রকাশ করেন, ফরমালি আমাদের জানান তাহলে অন্য কথা। তারা যদি টোটালি না আসেন আমাদের নির্ধারিত সময়ের মধ্যে তাহলে আমাদের আর পেছানোর কোনো সুযোগ নেই।’

আমাদের অলরেডি নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। ওখান থেকে সরে আসার আমাদের আর সুযোগ নেই। যদি কেউ সদিচ্ছা দেখায়, ফরমালি সদিচ্ছা দেখাতে হবে। আমাদের কাছে যখন জানাবে আমরা ভোটে আসব, তখনকার কথা আলাদা।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৩০০ আসনেই প্রার্থী দেবে বিএনএম
Next Article ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?