By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি
জাতীয়

নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি

Last updated: 2025/10/07 at 3:06 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিবিদদের সহযোগিতা জরুরি, কারণ নির্বাচনে তারাই মূল প্লেয়ার।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সংলাপে তিনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) উচ্চপদস্থ কর্মকর্তারা।
সিইসি বলেন, আমরা নির্বাচন নিয়ে সংলাপ শুরু করেছি। যদিও কিছুটা দেরি হয়েছে, তার কারণ আছে। এর মধ্যে বড় একটি কারণ হলো, সংবিধান সংস্কার কমিশন (কনসেন্স কমিশন) স্টেকহোল্ডারদের সঙ্গে অনেক আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করেছে। তার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি।
তিনি আরও জানান, এখনই রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেনি কমিশন। কারণ, তারা বর্তমানে কনসেন্স কমিশনের সঙ্গে ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, তাদের এখনই ডিস্টার্ব করতে চাইনি। কারণ, ওদিকে যদি গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্যস্ত থাকেন, তাহলে আমাদের সংলাপে সময় দিতে পারবেন না। সে চিন্তা থেকেই আমরা পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসব।
সংলাপে নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে কাজ করা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনার আগ্রহের কথাও জানান সিইসি। বলেন, আজ আমরা এমন মানুষদের কাছ থেকে শুনতে চাই যারা মাঠে থেকে নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা জানতে চাই, কীভাবে একটি সুন্দর, জবাবদিহিমূলক, জালিয়াতিমুক্ত নির্বাচন করা সম্ভব।
তিনি আরও বলেন, যেখান থেকে নির্বাচন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, সেই জায়গাগুলো চিহ্নিত করে তা বন্ধ করতে চাই। এর জন্য আপনাদের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ।
প্রবাসীদের ভোটাধিকার নিয়েও নির্বাচন কমিশনের পরিকল্পনার কথা জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, প্রবাসীরা ভোট দিতে চান। তারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান। তাদের জন্য আমরা একটি হাইব্রিড মডেলের উদ্যোগ নিয়েছি। এটি পোস্টাল ভোটের মতো, তবে নিবন্ধনের অংশে আইটি ব্যবহার করা হবে। এতে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তাকেও ভোটের আওতায় আনার চেষ্টা করছি।
এ সময় কারাগারে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগের কথাও জানান তিনি।
সিইসি বলেন, আমার এবং ইসির পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে চাই। এজন্য আমাদের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এবং সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই।

জন্মভূমি ডেস্ক October 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ প্রায় ২২০ কোটি ডলার
Next Article মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য বাড়ছে, কর্মসংস্থান কমেছে: বিশ্বব্যাংক
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?