By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী মনজিলা ঝুমা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী মনজিলা ঝুমা
রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী মনজিলা ঝুমা

Last updated: 2025/12/29 at 2:57 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের একজন সংগঠক। গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, প্রাথমিকভাবে এনসিপি দেশের ১২৫টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।
তিনি লেখেন, সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও’ এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।
নির্বাচনে অংশ নেয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মনজিলা ঝুমা লেখেন, আমি অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না।
তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ নয়তো কাল।
এরই মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে এনসিপি। বিষয়টি জানাতে ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।
একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বোঝানোর চেষ্টা করব।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আঙুলের ছাপ দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়া
Next Article আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 5 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 6 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 8 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?