By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন: গয়েশ্বর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন: গয়েশ্বর
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন: গয়েশ্বর

Last updated: 2025/02/13 at 1:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সহিত বিদায় নেওয়ার আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা’সহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে- তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথা ঘামানোও ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন। কারণ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। মানুষ তাদের ভোট দিতে চায় এটা বড় কথা।’
গয়েশ্বর বলেন, ‘অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১ এর ১৬ ডিসেম্বর কী হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি ৭১ এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে?
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন, ‘গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল এখনও সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। এ সিন্ডিকেট ভাঙতে নির্বাচিত সরকার প্রয়োজন।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির সহসাংগঠনিক আব্দুল খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০৩৪ সৌদি বিশ্বকাপ হবে অ্যালকোহল মুক্ত
Next Article শ্যামনগরে দুর্ধর্ষ হাসিম সরদারসহ তিন আ’লীগ নেতা গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো লোকজ-এর ‘গ্রামীণ বীজমেলা ২০২৬

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 seconds ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?