By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচন নিয়ে সরকার নয়, মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচন নিয়ে সরকার নয়, মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচন নিয়ে সরকার নয়, মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Last updated: 2023/08/31 at 5:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে সরকার চাপে নেই, বরং গণমাধ্যম চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না -এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে মন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে। ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পশ্চিমাদের চাপ প্রসঙ্গে মোমেন বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না। মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনা কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।

সরকার চাপে নয় বরং নিজেদের তাগিদে গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে জানান মোমেন। তিনি বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব। কারও চাপের মুখের পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না। অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গন্ডগোল। তাদের ওখানে নির্বাচন নিয়ে সমস্যা।

তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি। তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
Next Article ঢাকা সমাবেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ভেসে যাবে : কৃষিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 15 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?