By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে : র‌্যাব মহাপরিচালক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে : র‌্যাব মহাপরিচালক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে : র‌্যাব মহাপরিচালক

Last updated: 2024/01/02 at 7:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশিদ আলম বলেছেন, আগামী ৭ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সকল ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন- এর জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভোট প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করছেন তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি খুলনায় র‌্যাব-৬ এর সদর দপ্তরে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় র‌্যাব মহাপরিচালক বলেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য র‌্যাব নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। কেউ ভোট দিবে এটা যেমন তার সাংবিধানিক অধিকার, আবার কেউ ভোটে অংশগ্রহণ করবে না এটা তার গণতান্ত্রিক অধিকার। তবে কেউ ভোটের পরিবেশ নষ্ঠ করবে এটা হতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব ফোর্সেস পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এম খুরশিদ আলম বলেন, শঙ্কা নেই, তবে কিছুটা হলেও ঝুঁকি আছে। অবশ্য এসব ঝুঁকির মধ্যেই আমাদের সব সময় কাজ করতে হয়ে। তাই এমন ঝুঁকি বড় কোনো ঝুঁকি নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে র‌্যাব মহাপরিচালক খুরশিদ আলম শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও র‌্যাব কার্যালয়ে বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. মাহবুব আলম, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন, র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি র‌্যাব-৬ এস সদস্যদের সঙ্গে বিশেষ সভায় মিলিত হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাল্টে যেতে পারে নড়াইল-২ আসনে ভোটের হিসেব
Next Article খুলনা বিভাগের ভোটকেন্দ্র পাহারায় ৫৯৮০৮ আনসার ও ভিডিপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগি আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগি আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?