By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নির্বাচিত হলে নগরবাসীর জননিরাপত্তা নিশ্চিত করবো : আব্দুল আউয়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > নির্বাচিত হলে নগরবাসীর জননিরাপত্তা নিশ্চিত করবো : আব্দুল আউয়াল
নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচিত হলে নগরবাসীর জননিরাপত্তা নিশ্চিত করবো : আব্দুল আউয়াল

Last updated: 2023/06/07 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা আজ মারাত্বক হুমকির মুখে। এ চরম দুরাবস্থার কারণ এবং তার সমাধান আমাদের উদ্ঘাটন করতে হবে। হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনে কাঙ্খিত মানের জননিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন? কাম্যমানের নাগরিক সুবিধা কেন নিশ্চিত হলো না এ জিজ্ঞাসা সকল নাগরিকের। বারংবার মুখোরোচক শ্লোগানের ধোকায় আমরা আর কতবার নিপতিত হবো। এ থেকে আমাদের সরে আসতে হবে।
আমি খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত হলে এলাকাভিত্তিক জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবো।

আজ বুধবার (৭ জুন) সকালে নগরীর ২১ ও ২৩ এবং বিকালে ১৪ ও ১৬নং ওয়ার্ডের নগর ভবন, পিকচার প্যালেস, নিক্সন মার্কেট, বয়রা বাজার, রেজিস্ট্রি অফিস সহবিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয়নেতা লোকমান হোসেন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুহা সিরাজুল ইসলাম।

আব্দুল আউয়াল বলেন, “বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে প্রতিনিয়ত জনভোগান্তি পোহাতে হচ্ছে সিটির বসবাসকারীদের।”

জননিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে প্রতিটি সড়ক লেন সিসি ক্যামেরার আওতায় এনে সম্পূর্ণ সিটির নিরাপত্তা নিশ্চিত করা হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশের সহায়তায় ওয়ার্ড ভিত্তিক অপরাধ প্রবন জায়গা সমূহ চিহ্নিতকরণ ও সকল ধরনের অপরাধ দমনের কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।

সব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল আউয়াল আরও বলেন, ওয়ার্ড/লেন/গলিভিত্তিক নৈশপ্রহরী ও কমিউনিটি পুলিশের কার্যক্রম ব্যাপকভাবে চালু করা হবে। যেকোন মাজলুম নাগরিককে মোবাইল কোর্টের মাধ্যমে নৈতিক ও আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

গনসংযোগ ও পথসভায়, নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১২জুন হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয় করতে আহবান জানান।

গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল-আমীন, কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য এনামুল হাসান সাইদ, আব্দুল আজিজ নোমান, সহ-সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদীসহ, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ৯ জুন
Next Article বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?