By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নীরবতা ভেঙে অধিকারের পথে তালা উপজেলার নারীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > নীরবতা ভেঙে অধিকারের পথে তালা উপজেলার নারীরা
সাতক্ষীরা

নীরবতা ভেঙে অধিকারের পথে তালা উপজেলার নারীরা

Last updated: 2026/01/12 at 2:07 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠ। রবিবার পড়ন্ত বিকেলে সেখানে জড়ো হয়েছিলেন কয়েক শ’ নারী। কারও কোলে শিশু, কেউবা স্কুলপড়ুয়া কিশোরী। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ সমাবেশ মনে হলেও, এর ভেতরে ছিল এক গভীর সামাজিক অঙ্গীকার। বাল্যবিবাহ, নারী নির্যাতন আর মানবপাচারের বিরুদ্ধে ‘নীরবতা ভাঙার’ শপথ নিলেন এই উপকূলীয় জনপদের নারীরা। একই সঙ্গে উঠে এল নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ‘নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটাধিকার সচেতনতা’ শীর্ষক এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির এবং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “গণতন্ত্রের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিকের উচিত নিজের ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করা। বিশেষ করে নারীদের উদ্দেশে বলব, ভোটকেন্দ্রে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন। আপনার একটি ভোটই পারে উন্নয়ন ও সুশাসনের পথ সুগম করতে।”
তিনি আরও যোগ করেন, পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন। গণতান্ত্রিক চর্চা পরিবার থেকেই শুরু হওয়া উচিত।
নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ নারী ও শিশু নির্যাতনকে একটি ‘সামাজিক ব্যাধি’ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শুধু আইন দিয়ে নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এই অপরাধ নির্মূল করা সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকাও একটি অপরাধ। তিনি বিশেষ করে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “একজন বাবা, ভাই বা স্বামী হিসেবে দায়িত্বশীল আচরণই পারে একটি মেয়ের জীবন নিরাপদ করতে।”
বিনামূল্যে ‘লিগ্যাল এইড’ বা আইনি সহায়তা দিলেও প্রচারের অভাবে প্রান্তিক নারীরা তা থেকে বঞ্চিত হন। সমাবেশে এই সুবিধার কথা তুলে ধরে জানানো হয়, যেকোনো নির্যাতিত নারী এখন সহজেই প্রশাসনের পাশে দাঁড়াতে পারেন।
সমাবেশ শেষে উপস্থিত নারীরা বাল্যবিবাহ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জন্মভূমি ডেস্ক January 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Next Article তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?