By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নেদারল্যান্ডস দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের আমবাগান পরিদর্শন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > নেদারল্যান্ডস দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের আমবাগান পরিদর্শন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নেদারল্যান্ডস দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের আমবাগান পরিদর্শন

Last updated: 2023/05/17 at 4:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : রিজেনএগ্রি সার্টিফাইড আমবাগান পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৫ মে) দুপুরে কলারোয়ার কেরেলকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মিঃ ঠাইস ওউডস্ট্রা’র নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ আম চাষি কবিরুল ইসলাম ডাবলুর রিজেনারেটিভ সার্টিফাইড আমবাগান পরিদর্শন করেন।
নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণে দক্ষতা অর্জন করায় গত বছর ২০২২ সালে উত্তরণের সফল প্রকল্পের অন্তর্ভুক্ত ৫০০ জন আম চাষি অডিট কোম্পানি সার্টিফিকেশন এজেন্সি কন্ট্রোল ইউনিয়ন ইউকে লিমিটেড এর কাছ থেকে তিন বছরের জন্য একটি সার্টিফিকেট অর্জন করে।
প্রতিনিধি দলটি আম চাষে রিজেনারেটিভ কৃষির কার্যক্রম সহ আম সংগ্রহ গ্রেডিং, সর্টিং, প্যাকেজিং ইত্যাদি কার্যক্রম পরিদর্শন করেন এবং বাংলাদেশে আম বাজারজাতকরণের বিখ্যাত দুটি নামকরা সুপার শপ আগোরা ও ইউনিমার্টের প্রতিনিধি ও কৃষকদের সাথে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
কবিরুল ইসলাম ডাবলু তার আম বাগানে আন্তঃফসল ও বৃক্ষ রোপন, মালচিং, বাগানে স্বল্প চাষ, ঘেরা বেড়া দেয়া, বাগানের আবর্জনা দিয়ে জৈব সার তৈরি, জৈব বালাইনাশক, ফ্রেমনট্রাপ, হলুদ বোর্ড, মেহগনি তেল ব্যবহার বাগানে পানি ও শক্তির দক্ষ ব্যবহার এবং ট্রেসিবিলিটির জন্য খামার রেকর্ড বই হালনাগাদ করে। এ সকল কাজে আম চাষিরা নিরাপদ আম উৎপাদন করে ভালো দামে বিক্রি করতে পেরে স্বাবলম্বী হচ্ছে।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পটি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সাতক্ষীরা জেলা সদর, কলারোয়া, দেবহাটা, আশাশুনি, তালা এবং যশোর জেলার শার্শা উপজেলায় ৫০০ জন আম চাষিদের কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে রিজেনেটিভ কৃষি পদ্ধতিতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আমবাগান পরিদর্শন ও মতবিনয় সভায় উপস্থিত ছিলেন, রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি: ঠাইস ওয়াউদস্ট্রা,মিসেস ঠাইস ওয়াউদস্ট্রা,সিনিয়র পলিসি এ্যাডভাইজার ওসমান হারুনী, সিনিয়র অ্যাডভাইজার এসআরএইচআর অ্যান্ড জেন্ডার মুশফিকা জামান সাতিয়ার, ফাইন্যান্সিয়াল এ্যাডভাইজার আমিনুল ইসলাম, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, হেড অফ সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট মজিবুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দুভূষণ রায়, রিজেনএগ্রি ম্যানেজার ড. নাজমুন নাহার, ম্যানেজার-আইডব্লিউআরএম ড. উৎপল কুমার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় রাজকীয় নেদারল্যান্ড দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ রিজেনএগ্রি সার্টিফাইড আমবাগান পরিদর্শন করে আম চাষীদের কার্যক্রমে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। নিরাপদ আম উৎপাদন বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপিয়ানভুক্ত দেশগুলোর আধুনিক রিটেইল চেনের সাথে সম্পৃক্ত হয়ে সাতক্ষীরার উন্নতমানের সুস্বাদু আমের ব্রান্ড করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাটকেলঘাটায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন
Next Article পাইকগাছায় বিএনপি’র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?