By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ২২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ২২
আন্তর্জাতিক

নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ২২

Last updated: 2025/10/05 at 3:11 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নেপালে গত ৩৬ ঘণ্টার ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বহু সেতু ভেসে গেছে এবং কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাজধানী কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে কোসি প্রদেশে ৩৬ জন ও মধেশে ৩ জন নিহত হয়েছেন। দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।
মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোতাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
মধেশে রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যত্র, বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন।
নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, শনিবার থেকে বন্যার স্রোতে ১১ জন ভেসে গেছে। তাদের এখনো নিখোঁজ বলা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মহাত।
কর্তৃপক্ষ জানায়, ভূমিধস ও বন্যার কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও সড়ক ভেসে গেছে। এতে শত শত যাত্রী আটকা পড়েছেন। কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেন, দেশীয় ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।
দক্ষিণ-পূর্ব নেপালের কোসি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এক কর্মকর্তা। প্রতিবছর এ নদী ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যার কারণ হয়। সুনসারি জেলার জেলা প্রধান ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, কোসি নদীর প্রবাহ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। তিনি জানান, কোসি ব্যারেজের সব কটি ৫৬টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। সাধারণত স্বাভাবিক অবস্থায় ১০ থেকে ১২টি গেট খোলা থাকে। ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করার প্রস্তুতিও চলছে।
পাহাড়ে ঘেরা রাজধানী কাঠমান্ডুতে একাধিক নদী সড়ক প্লাবিত করেছে। অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ফলে মন্দিরে ঘেরা এ শহর সড়কপথে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নেপালে প্রতিবছর বর্ষাকালে, অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ভূমিধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সর্বোচ্চ সতর্কতা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জন্মভূমি ডেস্ক October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হানিফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে
Next Article সনদে স্বাক্ষর করলেই দায় শেষ নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ: আলী রীয়াজ
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 42 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?