
বিজ্ঞপ্তি : নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট কমান্ড এবং সেক্টর কমান্ডারর্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’র এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর খানজাহান আলী রোডের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার লক্ষে নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির। প্রচারনা কমিটির অন্যান্য সদসবৃন্দ হলেন শেখ মনিরুল ইসলাম, মুন্সী আইয়ুব আলী, খান মোহাম্মদ আলী, শেখ আলমগীর হোসেন, মোল্লা ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, মোঃ এনায়েত আলী, কাজী আহমদ আলী, নুরল ইসলাম মনু, মোকলেসুর রহমান বাবলু, সম আবু বক্কর সিদ্দিক, আবুল কালাম আজাদ (খোকা), এস এম হাফিজুর রহমান, ও পরিমল কুমার দাস। ইতিমধ্যে মহানগরীর সকল থানা মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হইয়াছে। নির্বাচনের শেষ দিন পর্যন্ত সকল মুক্তিযোদ্ধারা নির্বাচনী মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত