By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নৌকা ও ঈগল প্রার্থীর সভা একই স্থানে, ১৪৪ ধারা জারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নৌকা ও ঈগল প্রার্থীর সভা একই স্থানে, ১৪৪ ধারা জারি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নৌকা ও ঈগল প্রার্থীর সভা একই স্থানে, ১৪৪ ধারা জারি

Last updated: 2024/01/04 at 1:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী একই সময়ে জনসভার আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ ফারুক খান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া (ঈগল) প্রতীকের প্রার্থী একই স্থানে একই সময় জনসভা আহ্বান করায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ ১৪৪ ধারা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসন-২১৫ গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া ৪ জানুয়ারি বিকেল ৩ ঘটিকায় মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করবেন এবং একই দিনে একই সময়ে একই স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান নির্বাচনী জনসভা করতে চান। ফলে উক্ত নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেহেতু উক্ত স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমি কাজী মাহবুবুল আলম, জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মুকসুদপুর পৌরসভাধীন মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৪ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ৬টা হতে ৫ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করলাম।

এ ধারা মোতাবেক উল্লিখিত সময়ে ওই স্থানে যে কোন ধরণের সমাবেশ, মিছিল, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন সৃষ্টি হয় এমন যে কোন কাজ নিষিদ্ধ ঘোষণা করলাম। একই সঙ্গে উল্লিখিত এলাকায় ৪ (চার) জনের অধিক ব্যক্তির চলাচল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলাম।

নির্বাচনী কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Next Article বাগেরহাট-১ আসনে শক্ত অবস্থানে নৌকার প্রার্থী শেখ হেলাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 51 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?