By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নৌকা-পদ্মা সেতুর আদলে হবে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নৌকা-পদ্মা সেতুর আদলে হবে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নৌকা-পদ্মা সেতুর আদলে হবে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ

Last updated: 2023/11/08 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন আগামী ১৩ নভেম্বর। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এবারের জনসভা মঞ্চ তৈরি হবে নৌকা ও পদ্মা সেতুর আদলে। চলছে মঞ্চ তৈরির কাজ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ নভেম্বর খুলনায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সফরসূচি পরিবর্তন হয়ে প্রথমে ১১ নভেম্বর ও পরে ১৩ নভেম্বর চূড়ান্ত হয়েছে। ১৩ নভেম্বর দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ওই জনসভাকে ঘিরে বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য গত ১০ দিন ধরে খুলনা মহানগর, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা, বর্ধিত সভা ও কর্মীসভা করছে। খুলনা অঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিভাবক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি নিজে উপস্থিত থেকে প্রস্তুতি তদারকি করছেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা খুলনায় এসে প্রস্তুতি সভা করেছেন।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। জনসভাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। খুলনার মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়ত চলছে কর্মীসভা, প্রস্তুতি সভা। ব্যানার ও তোরণে সেজেছে গোটা নগরী। খুলনা সার্কিট হাউজ মাঠে নৌকা ও পদ্মাসেতুর আদলে চলছে মঞ্চ তৈরির কাজ।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বায়ুদূষণে লাহোরে জরুরি অবস্থা জারি, সপ্তাহে ৪ দিন ছুটি ঘোষণা
Next Article গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?