By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নৌকা পেয়েও টেনশনে সাতক্ষীরার প্রার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > নৌকা পেয়েও টেনশনে সাতক্ষীরার প্রার্থীরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নৌকা পেয়েও টেনশনে সাতক্ষীরার প্রার্থীরা

Last updated: 2023/12/02 at 5:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : দলীয় মনোনয়ন পেয়েও টেনশন বাড়ছে সাতক্ষীরার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে। জেলার চারটি সংসদীয় আসনের তিনটিতেই রয়েছেন একজন নারীসহ আোয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে মনোনয়ন বঞ্চিত একজন বর্তমান সংসদ্যও রয়েছেন। স্বতন্ত্ররা ইতিমধ্যে দলের নেতাকর্মীদের একাংশকে তাদের কাছে টানার প্রচেষ্টা শুরু করছেন। ফলে শেষ মুহুর্ত্বে দলীয় স্বতন্ত্র প্রার্থীরা মাথা ব্যাথার কারণ হতে পারে নৌকা প্রতীকের প্রার্থীদের।

গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন সাতক্ষীরা-২ (সদর) আসনের বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ আওয়ামী লীগের অন্তত ৬ জন নেতা। ফলে শুরুতেই দলের মধ্যে গ্রুপিং মাথা চাড়া দিয়ে উঠছে। স্বতন্ত্র প্রার্থীরা দলের নেতাকর্মীদের একটি অংশকে তাদের পক্ষে আনার চেষ্টা করছেন। এছাড়া সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির রয়েছে শক্তিশালি প্রার্থী। ফলে স্বতন্ত্ররা তাদের প্রার্থীতা প্রত্যাহার না করলে বিষয়টি মাথা ব্যাথার কারণ হতে পারে আওয়ামী দলীয় প্রার্থীদের।

সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং আ’লীগ নেতা এনছান বাহার বুলবুল।

সাতক্ষীরা-৩ দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে দলীয় কোন স্বতন্ত্র প্রার্থী ছাড়াই মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী মাসুদা খানম মৃধা।

এদিকে, বিএনপি ও তাদের মিত্ররা ভোটে না আসার সিদ্ধান্তে অনড়। এ কারণে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের মত ঘটনা এড়াতে এবং ভোটের আমেজ ধরে রাখতে নির্বাচনে কৌশলী অবস্থানে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটি প্রতি আসনে ডামি প্রার্থী রাখার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে। দলের হাইকমান্ডের এমন অবস্থানের কারণে এবার সাতক্ষীরার ভোটের মাঠ ছাড়তে নারাজ মনোনয়ন বঞ্চিতরা। ফলে প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এবার নৌকার মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে মনোনয়ন বঞ্চিত ঘরের প্রার্থীরাই। এ নিয়ে টেনশনে আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জমি বিক্রির টাকায় মনোনয়ন ক্রয় করলেও জমা দিতে ব্যর্থ
Next Article যশোরে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?