By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পণ্যমূল্য ঊর্ধ্বমুখী রোধে সরবরাহ ঠিক রাখুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > পণ্যমূল্য ঊর্ধ্বমুখী রোধে সরবরাহ ঠিক রাখুন
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

পণ্যমূল্য ঊর্ধ্বমুখী রোধে সরবরাহ ঠিক রাখুন

Last updated: 2023/11/05 at 10:49 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেকটাই সামাল দিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এরই মধ্যে আরেকটি জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে। কয়েক দিন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির। হরতাল-অবরোধে একটি সপ্তাহ চলে গেছে। বাজারে পণ্যমূল্যে তার প্রভাব পড়েছে। অন্যদিকে আজ রবিবার ও সোমবার আবার অবরোধের ডাক দেওয়া হয়েছে। অবরোধ লাগাতার হলে পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়। সরবরাহব্যবস্থায় বাধা পড়ে। বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম, বিশেষ করে খুচরা বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, রপ্তানি বাণিজ্যে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে।

এমনিতেই বাংলাদেশের অর্থনীতির সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নানামুখী প্রতিযোগিতার পাশাপাশি অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে হয়।

সাম্প্রতিক খবর হচ্ছে, দেশের রপ্তানি আয়ে সাফল্যের ধারায় ছেদ পড়েছে গত অক্টোবর মাসে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে রপ্তানি আয় কমায় ধাক্কা লেগেছে চার মাসের হিসাবে। এক মাসেই রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমেছে ৬ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই-অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি কমে এসেছে মাত্র ৩.৫২ শতাংশে, যেখানে জুলাই-সেপ্টেম্বর তিন মাসে প্রবৃদ্ধির হার ছিল ৯.৫১ শতাংশ। সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ১৩.০৭ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল মাত্র ১.৫ শতাংশ। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য বলেছে, অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৩.৯৩ শতাংশ। আর এর প্রভাব পড়েছে মোট রপ্তানিতে। পোশাক খাতেও দেখা দিয়েছে অস্থিরতা। বেতন বৃদ্ধির দাবিতে  পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে।

রপ্তানি পণ্য বন্দরে পৌঁছে দেওয়া, বন্দরে আসা কাঁচামাল সারাদেশের কারখানাগুলোতে নিয়ে যাওয়া, দেশি কাঁচামাল সারা দেশ থেকে উৎপাদনস্থলে আনা এবং উৎপাদিত পণ্য সারা দেশের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য নির্বিঘ্ন পরিবহনব্যবস্থা অত্যন্ত জরুরি। শুধু আমদানি-রপ্তানি নয়, অভ্যন্তরীণ অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্যেও হরতাল-অবরোধের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবহনের অভাবে বহু কৃষিপণ্য জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে কৃষক সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। অথচ শহরের বাজারে এসব পণ্যের দাম বাড়ছে। ফলে দেশবাসীকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় সবার আগে ভাবতে হবে সরবরাহব্যবস্থা নিয়ে, বিশেষ করে সবজি, মাছ ও পচনশীল পণ্যের পরিবহনব্যবস্থা নিয়ে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। যেসব এলাকায় সবজি উৎপাদিত হয়, সেসব এলাকা থেকে রেলপথে সবজি সরবরাহ করা যায় কি না, তা ভেবে দেখা যেতে পারে। রাজনৈতিক কর্মসূচি থাকবে। কিন্তু তাতে যেন সরবরাহ ব্যবস্থা ভেঙে না পড়ে সেদিকে দৃষ্টি দিতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বসুন্ধরা ইমপ্রেস
Next Article আগামী নির্বাচনে নৌকা জিতবেই : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?