By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদোন্নতির ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক সেনাদের নির্বাচিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদোন্নতির ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক সেনাদের নির্বাচিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পদোন্নতির ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক সেনাদের নির্বাচিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Last updated: 2023/07/22 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচিত করার জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২২ জুলাই) সেনা সদর দফতরে প্রধান অতিথি হিসেবে ‘সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ নির্দেশনা দেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, তা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষার কাজে নয়, বরং দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবিচ্ছেদ্য অংশীদার।

দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাজের সুযোগ দেওয়ার আশ্বাসে অভিনেত্রীকে নির্যাতন
Next Article এরা মানুষ নাকি রোবট জানি না : মিথিলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 1 minute ago
বিনোদন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

By Nayon Islam 3 minutes ago
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 1 minute ago
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?