জন্মভূমি ডেস্ক : রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের সুখচানের ছেলে সিয়াম (১১) ও একই গ্রামের লেবাসের ছেলে সাজিম (১২)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার খবর পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়েই ডুবুরিদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত