By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদ্মা ব্রিজ খুলনার উন্নয়নে আশির্বাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পদ্মা ব্রিজ খুলনার উন্নয়নে আশির্বাদ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা ব্রিজ খুলনার উন্নয়নে আশির্বাদ

Last updated: 2023/11/13 at 12:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : পদ্মা সেতু চালুর সাথেই খুলনার সর্বত্র চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। সড়ক মহাসড়কে বেড়েছে ব্যস্ততা। সড়ক বিভাগের উদ্যোগে বৃহত্তর খুলনার বিভিন্ন জেলায় চলছে উন্নয়ন বিপ্লব। ব্রিজ নির্মাণের শুরু থেকে খুলনা অঞ্চলের সড়ক মহাসড়কে আরম্ভ হয় নতুন নতুন কাজ। কোভিড-১৯, অবৈধ স্থাপনা অপসারণ, ভূমি অধিগ্রহণসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার কাজ এখনও চলমান রয়েছে। সড়ক বিভাগ ইতোমধ্যে অধিকাংশ প্রকল্পের ৬০ থেকে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতু সহজেই ব্যবহারের মধ্যদিয়ে এ নির্মাণ কর্মযজ্ঞ হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাইল ফলক।

পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে অবহেলিত খুলনাবাসীর স্বপ্ন এবার পূরণ হলো। খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশে ৪ কিলোমিটার ময়লাপোতা থেকে জিরোপয়েন্ট পর্যন্ত চার লেনে উন্নিত হয়েছে। ১৭০ কোটি টাকা ব্যয়ে এ কাজের ৯৬.৮৪ ভাগ ইতোমধ্যে শেষ হয়েছে। দিঘলিয়া-আড়ুয়া-গাজিরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্পে ৬১৭.৫৩ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। প্রায় ৩০.৫৫ ভাগ কাজ এপর্যন্ত শেষ হয়েছে। বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩৯.৫৮ কোটি টাকা। কাজের ৭৭.২৬ ভাগ শেষের পথে রয়েছে। খুলনা জোনের আওতায় ৭০.৯৪ কোটি টাকা ব্যয়ে নগরঘাটা-আড়ুয়া-গাজিরহাট-তেরখাদা সড়কে কংক্রিট সেতু নির্মাণ কাজ ১৯.০২ ভাগ শেষ হয়েছে। খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেষ্ট অফিস পর্যন্ত ১৮.১১ কোটি টাকা ব্যয়ে প্রশস্থকরণ, মজবুতিকরণ কাজ চলমান রয়েছে।

সদ্য অনুমোদিত খুলনা শহর বাইপাস জাতীয় সহাসড়কের এবং খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের জিরোপয়েন্টে ৩০ কোটি টাকা ব্যয়ে ইন্টারসেকশন কাজ শুরুর পথে রয়েছে। এছাড়াও আরও অনুমোদনের অপেক্ষায় রয়েছে কয়েক হাজার কোটি টাকার কাজ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই খুলনা উন্নয়নে রীতিমত বিপ্লব চলে আসে। এখন অনেকটা প্রান ফিরে পেয়েছে দীর্ঘ দিনের ভাঙাচোরা রাস্তাঘাট। চলাচলের অযোগ্য রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি নতুন নতুন প্রকল্প গ্রহন ও গৃহীত প্রকল্পগুলো একে একে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বিশেষ করে গত এক বছরে এ সেক্টরে উন্নয়নের কর্মযজ্ঞ্য চোখে পড়ার মত। এতে স্বস্তি ফিরে আসছে উপেক্ষিত এ অঞ্চলের মানুষের মাঝে। হাতে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নের সাথে সাথেই খুলনার উন্নয়ন এগিয়ে যাবে তড়িৎ গতিতে।

খুলনা সাতক্ষিরা সড়ক উন্নয়ন কাজ শেষ হলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সঙ্গে খুলনাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এতে গতি ফিরে পাবে ভোমরা বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি কার্যক্রম। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানও বদলে যাবে। পদ্মা সেতু চালু হলেই ভোমরা স্থল বন্দরের চাপ কয়েকগুণ বেড়ে যাবে এবং এই সড়কের উপর সবচেয়ে বেশি চাপ পড়বে।

 খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলি আনিসুজ্জামান মাসুদ  বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি সড়ক মহাসড়ক প্রশস্থ ও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। পদ্মা ব্রিজ চালু হওয়ায় খুলনা অঞ্চলের প্রতিটি সড়ক মহাসড়ক হয়েছে অতিগুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে দ্রুত উন্নয়ন কাজ এগিয় চলেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
Next Article খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাটের ২ লাখ নেতাকর্মী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?