By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদ্মা সেতুর নিরাপত্তায় যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি :নৌপরিবহন প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদ্মা সেতুর নিরাপত্তায় যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি :নৌপরিবহন প্রতিমন্ত্রী
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা সেতুর নিরাপত্তায় যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি :নৌপরিবহন প্রতিমন্ত্রী

Last updated: 2021/09/15 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মাসেতুর নিরাপত্তার জন্য যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। কষ্ট, বঞ্চনাকে সহ্য করে এই পদ্মা সেতু করার যে সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী, সেজন্য আজ পদ্মা সেতু দৃশ্যমান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট  রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মাওয়া ঘাটে কবে থেকে ফেরি চালু হবে এবং পদ্মা সেতুতে ফেরির ধাক্কা বিষয়ে তদন্ত কমিটি কী পেল, এসব বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আজ ৪ নটিক্যাল মাইলের নিচে পানির স্রোত আসছে কি না সেটা আমি জানি না। তবে অনেকেই বলে এতদিন ধাক্কা লাগল না, এখন ধাক্কা লাগে কেন। এত দিন কিন্তু  এখানে পদ্মা সেতু ছিল না বা কোনো সুনিদিষ্ট নির্দেশনা ছিল না কর্তৃপক্ষের। যে একটি নিদিষ্ট পকেট দিয়ে ফেরি নিয়ে যেতে হবে। এত দিন দায়িত্ব ছিল বিআইডব্লিউটিএ’র। তবে এখন দায়িত্ব পদ্মা সেতু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের।

তিনি বলেন, গত বছর আমরা যখন ফেরি চালিয়েছি ৩৮, ৩৯ ও ৪০ নম্বর পিলার দিয়ে, এখন সেখানে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছর এই সেতুতে স্প্যান বসানো ছিল না, উন্মুক্ত ছিল। এখন সুনির্দিষ্ট পকেট দিয়ে চলতে হয়। আমাদের মাস্টারদের সে অভিজ্ঞতা নেই। আমাদের প্রথম যে ধাক্কা লেগেছে, আমাদের যে নির্দেশনা ছিল মাস্টাররা সেটা অনুসরণ করে নাই বলে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু সর্বশেষে যে ঘটনাটা ঘটে গেল, সেটা সেতু কর্তৃপক্ষ বলেছে, ধাক্কা লাগে নাই। মাস্তুল না সিগন্যাল লাইট যখন নামিয়ে দেওয়া হয় তখন ভিডিওটা ধারণ করা হয়েছে।  

আরও যত্মশীল হয়ে নিউজ করার কথা জানিয়ে তিনি বলেন, দ্রুত নিউজটা ছেড়ে দিয়ে সমগ্র দেশবাসীকে একটা আতঙ্কের মধ্যে রাখা ঠিক হয়নি। আর একটু বিশ্লেষণ করলে বুঝতে পারত, ধাক্কা লাগেনি। কয়েক ঘণ্টা পর যখন সেতু কর্তৃপক্ষ ও মন্ত্রী গেলন, তখন দেখলেন সেখানে কোনো ধাক্কা লাগেনি। আমি সাংবাদিকদের বলেছিলাম, ধাক্কা লাগলে ভেঙে যাবে বা দাগ লাগবে। কিন্তু লাইটেও ক্ষতি হয়নি সেতুতে কোনো দাগ লাগেনি। এই বিষয়টি নিয়ে দেশবাসী আতঙ্কিত, আমরা বিব্রত।  

মাওয়াঘাটে ফেরি চলাচলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মাওয়াঘাটে ফেরি প্রায় এক মাসের মতো বন্ধ আছে। সেজন্য আমরা দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে অনেক ফেরি বৃদ্ধি করেছি। সেখানে কোনো জট নেই। রাস্তায় ফোর লেনের কাজ চলছে। আমরা হরিণাতে সাতটি ফেরি বৃদ্ধি করেছি। দৌলদিয়ার ৪ নম্বর ঘাটটি ভেঙে গেছে। তারপরও আমরা চলাচল অব্যাহত রেখেছি।  

তিনি আরও বলেন, আমাদের মাওয়া থেকে বাংলাবাজার যেতে দেড় ঘণ্টা লাগে। আর পাটুরিয়া-দৌলদিয়া লাগে ২৫ মিনিট। রাস্তার হিসাব করলে পাটুরিয়া দিয়ে যেতে ৪০ থেকে ৫০ মিনিট সময় বেশি লাগে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি। মাওয়াতে যে লোড ছিল তার পুরা লোড দৌলদিয়াতে শিপ্ফ করা হয়েছে। তাতে দৌলদিয়াতে যে পরিমাণ চাপ বাড়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। 

সিনিয়র করেস্পন্ডেন্ট September 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২৪ কোটি টিকা লাইন-আপে রয়েছে: ড. মোমেন
Next Article স্কুল শিক্ষক হত্যা: চারজনের ফাঁসি, নয়জনের যাবজ্জীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?