By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের

Last updated: 2025/03/20 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি।
এক প্রতিবেদেনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে আমিরাতের একজন কূটনীতিক বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশিকে চিঠিটি পৌঁছে দিয়েছেন।
হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয়— সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে।
ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি পাঠানোর আগে ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু মিত্র দেশের কূটনীতিককে তা দেখিয়েছেন ট্রাম্প, চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনাও করেছেন।
চিঠিটি ট্রাম্প লিখেছিলেন চলতি মার্চ মাসের শুরুর দিকেই। মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নিউজকে সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিতও করেছিলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “আমি তেহরানের উদ্দেশে একটি চিঠি লিখেছি। সেখানে আমি বলেছি যে আমি আশা করি আপনারা (তেহরান) সমঝোতায় আসবেন। কারণ যদি আপনারা না আসেন, সেক্ষেত্রে আমাদের সামরিক পন্থায়ে এগোতে হবে এবং তা হবে ভয়ঙ্কর একটি ব্যাপার।”
“অর্থাৎ তাদের সমানে দু’টি বিকল্প রয়েছে— হয় সমঝোতায় আসতে হবে, নয়তো সামরিক অভিযানের মুখে পড়তে হবে…আমি সমঝোতায়ে যেতে আগ্রহী, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা চমৎকার মানুষ।”
এই সাক্ষাৎকার প্রচারের পর এক বার্তায় খামেনি কৌশলে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই প্রস্তাব আসলে একপ্রকার ভাঁওতাবাজি এবং ইরানের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারির জন্যই এই ভাঁওতা দিচ্ছেন তিনি।
তবে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিটি গ্রহণের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক্সিওসকে জানিয়েছেন, চিঠিটির অনুপুঙ্খ যাচাই শেষে এ ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে তেহরান।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত ৬টি পরমাণু বোমা বানানো সম্ভব।
ইরান অবশ্য বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব আল হাসান
Next Article রোহিতদের বিশাল অঙ্কের বোনাস দিচ্ছে ভারত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 19 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

By Tanvir 22 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 19 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

By Tanvir 22 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?