By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পররাষ্ট্রনীতিতে আরও কৌশলী হওয়া জরুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > পররাষ্ট্রনীতিতে আরও কৌশলী হওয়া জরুরি
সম্পাদকীয়

পররাষ্ট্রনীতিতে আরও কৌশলী হওয়া জরুরি

Last updated: 2023/06/10 at 11:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পাঁচ কংগ্রেসম্যান ২৫ মে শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। কংগ্রেসম্যান স্কট প্যারি, ব্যারি মুর, টিম বার্চেট, ওয়ারেন ডেভিডসন এবং কেইথ সেলফ চিঠিতে জানিয়েছিলেন, মার্কিন সরকার মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরও দমন-পীড়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি তাদের সেই বক্তব্যের সঙ্গে দেশটির আরেক কংগ্রেসম্যান বব গুড যোগ দিয়েছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেশনাল ডিসট্রিক্টের রিপাবলিকান এই কংগ্রেসম্যান শুক্রবার তার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনা সরকারকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। সেসময় নিষেধাজ্ঞার কারণ হিসাবে ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছিল।

নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে যেতে দেখা যায়। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও এক প্রতিবেদনে বিষয়টির সত্যতা স্বীকার করে জানায়, এ থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে আনার সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম কমলেও বাংলাদেশে সরকারের প্ররোচনায় মানবাধিকারকর্মী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্য পাঁচ কংগ্রেসম্যানের সঙ্গে বব গুডের সংহতিমূলক ওই বিবৃতিতে আরেকটি বিষয় ফুটে উঠেছে; সেটি হচ্ছে ভূরাজনীতি। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার সরকার চীন ও রাশিয়ার সঙ্গে যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য ক্ষতিকর। ফলে বোঝাই যাচ্ছে, মানবাধিকার পরিস্থিতির বাইরেও তাদের উদ্বেগের বিষয় এ সরকারের চীন-রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা। এটি ঠিক, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ভূরাজনীতিতে পরিবর্তন এসেছে। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে রাশিয়াকে বাগে আনতে পশ্চিমা দেশগুলোর চেষ্টা মস্কোর আগ্রাসনের পর পুরোপুরিই প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে রাশিয়া-চীন ও মার্কিন মিত্র পশ্চিমাদেশগুলো ভিন্ন দুটি বলয় গড়তে চাইছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ বরাবরই ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ পররাষ্ট্রনীতি মেনে চলার চেষ্টা করে যাচ্ছে। ফলে সরকারকে শুধু করোনা মহামারি ও পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সৃষ্ট অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবিলাই নয়, পররাষ্ট্রনীতিতেও আরও কৌশলী হতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংরক্ষিত আসন: কেসিসি নির্বাচনে বাড়ছে না শিক্ষিত নারীর সংখ্যা
Next Article শোকাবহ জুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?