By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে: খুলনা সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে: খুলনা সিটি মেয়র
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে: খুলনা সিটি মেয়র

Last updated: 2024/06/06 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পরিবেশ মেলা, সম্মাননা ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আগামী প্রজন্মের সন্তানদের সুন্দরভাবে বাসযোগ্য করতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা অতি জরুরি। পরিবেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো। এজন্য বৃক্ষরোপণ অব্যাহত ও জলাশয় সংরক্ষণ করতে হবে। পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার বর্জন করে পরিবেশ উপযোগী পণ্য ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে পরিকল্পিত পরিবেশের বিকল্প নেই। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে প্রকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবন রক্ষা করে। বন দস্যুদের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে তিনি সকলের প্রতি আহবান জানান। খুলনা বিভাগীয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়াার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খুলনর রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় এবং ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষকদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট ও ব্যক্তি পর্যায়ে আটজন এবং প্রতিষ্ঠান পর্যায়ে তিনজনের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ২০ টি স্টল পরিবেশ সম্মত পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে মেয়রের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Next Article খুলনায় পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?