By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় ‘দোষী সাব্যস্ত’ ট্রাম্পের রায় স্থগিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় ‘দোষী সাব্যস্ত’ ট্রাম্পের রায় স্থগিত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় ‘দোষী সাব্যস্ত’ ট্রাম্পের রায় স্থগিত

Last updated: 2024/11/23 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজার রায়ের অপেক্ষায় ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ক্ষমতার মসনদে বসার আগেই আলোচিত মামলাটির রায় স্থগিত ঘোষণা করল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত।

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলাটির রায় ঘোষণা নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে শুক্রবার রায় স্থগিতের এই ঘোষণা দেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

নির্বাচনের মাস খানেক আগে আলোচিত এ মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। নভেম্বরের ২৯ তারিখ রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই এ স্থগিতাদেশ এল নিউ ইয়র্ক উচ্চ আদালতের। অবশ্য এর আগেও দুবার এ মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মামলাটি খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের ২ ডিসেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি।

২০১১ সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়তে একটি গলফ টুর্নামেন্টের শো-গার্ল হিসেবে কাজ করতে গিয়ে স্টর্মির সঙ্গে ট্রাম্পের পরিচয় ঘটে। সেই সূত্রে পরে তাকে ডিনারের আমন্ত্রণ জানান ট্রাম্প।

স্টর্মি বলেছিলেন, তিনি ভেবেছিলেন ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামে ট্রাম্পের জনপ্রিয় টিভি শোতে কাজের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ে হোটেল স্যুটে পৌঁছালে সেখানে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন।

প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে বাধা দেননি বলে আদালতে জানান স্টর্মি। পরে তিনি স্যুট ত্যাগ করার সময় হোটেলের পার্কিং লটে ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন। ওই ঘটনার পর তার সঙ্গে দীর্ঘদিন আর যোগাযোগ করেননি ট্রাম্প।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের
Next Article ফকিরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?