By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পলাতকদের গ্রেফতারে নাজিমকে আবারও রিমাণ্ডে চায় পুলিশ, শুনানি রোববার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > পলাতকদের গ্রেফতারে নাজিমকে আবারও রিমাণ্ডে চায় পুলিশ, শুনানি রোববার
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

পলাতকদের গ্রেফতারে নাজিমকে আবারও রিমাণ্ডে চায় পুলিশ, শুনানি রোববার

Last updated: 2024/11/02 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

নগরীতে স্বর্ণের দোকানে ডাকাতি

জন্মভূমি রিপোর্ট : নগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা কালীবাড়ী বাজারের একটি জুয়েলারি দোকানে গত ২৮ অক্টোবর দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া নাজিম উদ্দীন (৪৫) কে দুই দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে, তাকে নিয়ে অভিযান পরিচালনার জন্য আরও সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
রাজধানী ঢাকার মিরপুর থানাধীন নবাবেরবাগ শাহআলী এলাকার বাসিন্দা নাজিমকে সকাল ১০ টার পরে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে আগামী রোববার রিমান্ড শুনানির জন্য তিনি দিন ধার্য্য করেন। আদালতের এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান।
গত সোমবার দুপুর একটার দিকে একটি মাইক্রোবাসযোগে চালকসহ পাঁচ জন ওই বাজারের দত্ত জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। গাড়ীতে চালক বসে থাকলেও চার জন আগ্নেয়াস্ত্র এবং ধাঁরালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে বিক্রেতাকে জিম্মি করে। এরপর ক্যাশ বাক্স থেকে নগদ দুই লাখ টাকা এবং ১৬ টি জুয়েলারি বক্স লুটে নেয়। তখন তিন জন মালামালসহ আগে বেরিয়ে গেলেও একজন পেছনে পড়ে। দোকানি উত্তম দত্ত তাকে জাপটে ধরে। এরপর সে ওই দোকানিকে লক্ষ্য করে গুলি করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ ঘটনাস্থল হতে দুই রাউণ্ড পিস্তলের গুলির খোসা জব্দ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আসামি নাজিমের নাম উল্লেখসহ অজ্ঞাত চার/পাঁচ জনের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে অবস্থানরত কয়েকজন ডাকাত দলের মাইক্রোবাসের গতিরোধ করার চেষ্টা করেন। তখন দুবৃত্বরা ৬-৭ টি ককটেল ছুড়ে মারে। এর বিস্ফোরনে রাজ্জাক (৪৫), রাজা মিয়া (৫০), শহিদুল (৪৫) এবং রাজিব (৩০) নামে চার জন সামান্য জখম হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফেরেন।
পুলিশ জানায়, ডাকাতির পর ফুলতলা উপজেলার পুথিয়াবান্দা এলাকা হতে পুলিশ নাজিমকে একটি মাইক্রোবাসসহ গ্রেফতার করে। তার হেফাজত হতে ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি চাপাতি, ১৬ টি অলংকার রাখার ট্রে ওএবং নগদ চার হাজার ২শ’ ৪৫ টাকা উদ্ধার হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ইন্সপেক্টর শহিদুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, দুই দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালে নাজিম অজ্ঞাত পলাতক আসামিদের ব্যাপারে তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে আর কোনো কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেছেন। রিমন্ডে তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করার পাশাপাশি ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার, অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে বলে তিনি মন্তব্য করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পার্বত্যাঞ্চলে অগ্রগতি অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
Next Article মোংলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য রকিব উদ্দিন পান্নুর সুস্থতা কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?