By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক

Last updated: 2025/01/15 at 5:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পলিনেট হাউজ পদ্ধতি ব্যবহার করে উন্নত জাতের চারা উৎপাদন ও সবজি চাষ শুরু হয়েছে। কৃষিতে নব দিগন্তের সৃষ্টি করতে উপজেলার আচিমতলা গ্রামের বেকার যুবক এসএম রায়হান উল্লাহ আওরঙ্গী এ উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রথম পলিনেট হাউজের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে অতি জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত পরিবেশে বছরব্যাপী নিরাপদ চারা তৈরী ও উচ্চ মুল্যে ফসল উৎপাদনের লক্ষ্যে চারা উৎপাদন করা হচ্ছে। আচিমতলায় প্লটে গেলে উদ্যোক্তা রায়হান আওরঙ্গী বলেন, সরকারের সহযোগিতায় তিনি উন্নত জাতের চারা উৎপাদন করে সবজি উৎপাদনে কৃষককে সহায়তা করে চলেছেন। এছাড়াও তিনি ৬বিঘা জমিতে ক্যাপসিকাম, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করে সফলতা দেখিয়েছেন। থাইল্যান্ড ভারত নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে প্লটে বর্তমানে বেগুন ১হাজার, পেপে ১হাজার ৬০০, লাউ ২হাজার, শসা ১হাজার ২০০, মরিচ ৮হাজার, ক্যাপসিকাম ৫হাজার ও বারমাসী সজিনা ৫০০ চারা উৎপাদন করেছেন। সিডলিং পদ্ধতিতে ট্রেতে কোকোপিট ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে বীজ বপন করা হয়। বীজ থেকে চারা তৈরী করে উৎপাদনকৃত চারা কৃষকদের মাঝে বিক্রি করছেন তিনি। বর্তমানে তার প্লটে সবমিলে ১৫হাজার চারা আছে। তিনি পেপে ২৫টাকা, বেগুন ২টাকা, মরিচ ২টাকা, লাউ ৭টাকা, শসা ২টাকা, ক্যাপসিকাম ১০টাকা ও বারমাসী সজিনা ৫০টাকা করে বিক্রি করছেন। তিনি বলেন, এরপর পর্যায়ক্রমে চারা উৎপাদন হলে বছর শেষে কয়েক লাখ টাকা লাভ হবে এমনটি আশা তার। পাইকগাছা উপজেলার শিমুল মোড়ল ও ঝিনাইদহের কামরুল ইসলাম তার উৎপাদিত সব চারা ক্রয় করেছেন। ২/১দিনের মধ্যে চারা ডেলিভারী দিবেন বলে জানান। সরুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, পলিনেটে উৎপাদিত চারা কৃষকদের মাঝে নায্য মুল্যে বিক্রি করার উদ্দেশ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনিসহ কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প পরিদর্শন েেকরেছন। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, বিদেশি প্রযুক্তি ব্যবহার এখানে উন্নত জাতের ভালো মানের চারা উৎপাদন করা হয়। কৃষকদের এখন আর খুলনা-যশোরসহ বাইরের জেলা থেকে চারা সংগ্রহ করতে হবে না। এ পদ্ধতিতে একশটি বীজে একশ’টি চারা গজায়। পলিনেটের মধ্যে চারা উৎপাদনের জন্য সঠিক তাপমাত্রা নির্ধারণ করা হয় বলে এটা সম্ভব হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন ৭ পুলিশ
Next Article পচাব্দী গাজী শুধু বিখ্যাত বাঘ শিকারি নয় তিনি বাঙালি জাতির ইতিহাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?