জন্মভূমি ডেস্ক : ভোটের উৎসবে রক্তের হোলি দেখলো পশ্চিমবঙ্গবাসী। ব্যাপক সহিংসতার মধ্যে দিয়েই শনিবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শেষ হলো। সহিংসতা, বোমা, গুলি, মৃত্যুর পরিসংখ্যানে আগের সব নির্বাচনকেই কার্যত ছাপিয়ে গেলো এবারের পঞ্চায়েত নির্বাচন।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় মৃত্যু হয় ২৩ জনের। আর চলতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে ভোটের দিনই প্রাণ হারিয়েছে ১১ জন। আহতের সংখ্যাও একাধিক।
নিহতদের মধ্যে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থকরা রয়েছে। তেমনি এক পঞ্চায়েত প্রার্থী ও ভোটের লাইনে দাঁড়ানো ভোটারও রয়েছে।
এদিন সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ শুরু হলেও তার অনেক আগে থেকেই বিভিন্ন জেলায় শুরু হয় সহিংসতা। আসতে থেকে একের পর এক মৃত্যুর খবর। এর পাশাপাশি বুথ জ্যাম, জাল ভোট, ভোটারকে ভয় দেখানো, নির্দলীয় প্রার্থী ও তার সঙ্গীদের লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে ধাওয়া করা, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া, ব্যালট বাক্সে অগ্নিসংযোগ করাসহ রাস্তা অবরোধের একাধিক অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় সর্বাধিক চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া কোচবিহার ও পূর্ব বর্ধমান জেলায় দুজন করে ও মালদা, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় একজন করে মৃত্যু হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত