প্রেস বিজ্ঞপ্তি
পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর ২৬ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পশ্চিম বানিয়া খামার ক্লাব মোড়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। গিয়াস বাবু স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষ ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করে। এ সময় ব্লাড ডোনারদের তালিকা প্রস্তত করা হয়।
গিয়াস বাবু স্মৃতি সংসদের সভাপতি শেখ জামাল উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য শেখ ফারুক হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল,সোনাডাঙ্গা থানা তাতী দলের সভাপতি ডা আব্দুল হালিম,অহিদুজ্জামান,মনিরুল ইসলাম, নুরুল ইসলাম বাবু,শেখ আলমগীর হোসেন,মোঃ শাকির হোসেন, ডাঃ শাহিন আহসান, শিক্ষক মহিউদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, বাচ্চু মীর,বুলবুল,শেখ ইয়াসির, কামরুল, নাজমুল, ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিয়া মুক্তা,শেখ আজিম,বেল্লাল হোসেন,সাকিল,মনির আহমেদ লাল্টু, মোঃ মাহাবুর আলম,রনি,আব্দুর রহমান,আবিদ,বাবুল,কুদু প্রমূখ।
২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত