
পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কেডি হাসপাতালে সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হাসপাতালটিতে সম্প্রতি ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন করে।
বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করা হাসপাতালে যুবদল নেতার চাঁদাবাজি
এছাড়া সম্প্রতি মোহাম্মদপুরের এর ঘটনায় তাকে প্রশ্ন করা হলে আহসান হাবীব বলেন, সব দায় কেন আমরা নিব। আমি দায় নিব না। অপরাধী পেলে গ্রেফতার করব। তার বিরুদ্ধে ১৮ মামলা থাকার পরও সেই অপরাধী কিভাবে জামিন পায়!
র্যাবের মহাপরিচালকের কুষ্টিয়ার ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে র্যাব ঘটনাটির ছায়া তদন্ত করছে বলেও জানান তিনি।