By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাঁচ বছরে এসি বিস্ফোরণে পুড়েছেন দেড়শ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পাঁচ বছরে এসি বিস্ফোরণে পুড়েছেন দেড়শ জন
জাতীয়

পাঁচ বছরে এসি বিস্ফোরণে পুড়েছেন দেড়শ জন

Last updated: 2020/09/06 at 10:07 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ১৭ জন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সবার অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ২০ জুলাই রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি মোড়ে ‘বার্গার’ নামে একটি ফাস্ট ফুডের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ হন দুই কর্মচারী। তাদের দুজনের মধ্যে একজনের ৩০ এবং আরেকজনের ৭০ শতাংশ বার্ন হয় এবং শ্বাসনালি পুড়ে যায়।

চলতি বছরের ২৯ এপ্রিল নয়া পল্টনে ‘স্টাইল জোন’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ হন তিন জন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, তাদের একজনের ৭০ শতাংশ, বাকি দুই জনের ৪৯ ও ৩৭ শতাংশ পুড়েছে।

চিকিৎসকরা বলছেন, পাঁচ থেকে সাত বছর আগেও এসি বিস্ফোরণ হয়ে এত দগ্ধ হবার ঘটনা ঘটতো না। মূলত ২০১৫-১৬ থেকেই এসিতে বিস্ফোরণ হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে বিস্ময়কর একটা বিষয় হলো, এসিতে বিস্ফোরণ হয়ে আসা বেশিরভাগ রোগীর অবস্থা অধিকাংশ সময়ই আশঙ্কাজনক হয়। এর কারণ বদ্ধ ঘরে আবদ্ধ থাকা। এতে করে শ্বাসনালি পুড়ে যায়।

চিকিৎসকরা বলছেন, যে কোনও অগ্নিকাÐে কত শতাংশ পুড়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বাসনালি পুড়েছে কিনা। শরীরের ১০ শতাংশ পুড়ে যাওয়া মানুষটিরও যদি শ্বাসনালি পুড়ে যায় তিনি অপেক্ষাকৃত অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। শ্বাসনালি পুড়ে না যাওয়া ৫০ শতাংশ রোগীর চেয়েও তার অবস্থা বেশি ভালনারেবল হতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, গত পাঁচ-ছয় বছরে এসি বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনা ১০০ থেকে ১৫০ জনের কাছাকাছি। তার ভেতরে মারা গেছেন প্রায় ৩০ থেকে ৩৫ জনের মতো।

ডা. সেন বলেন, সেই কবে থেকে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছি। কিন্তু এসি বিস্ফোরণে দগ্ধ হওয়া রোগী বেশি পাচ্ছি গত পাঁচ থেকে ছয় বছর ধরে। এসিতে দগ্ধ হয়ে যারা হাসপাতালে আসেন তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক থাকে। এর কারণ এসি যখন চলে তখন সেটা ঘর বা অফিস বা দোকান যাই হোক, সেটার দরজা-জানালা আবদ্ধ থাকে। বদ্ধ ঘরে যখন এসি বøাস্ট হয় তখন মানুষ বের হতে পারে না। আর খুব কাছাকাছি অবস্থান থাকে বলে এর ভয়াবহতা বেশি হয়। ইনজুরিটা খুব মারাত্মক হয়।

তিনি বলেন, তবে এখানে কেবল মারা যাওয়াদের কথা বললেই হবে না। যারা বেঁচে যান তাদের অবস্থাও বলতে হবে। খুব অমানবিক এবং কষ্টকর একটা জীবন হয়ে যায় তাদের। তাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে খুব কষ্ট করতে হয়, অনেকেই ফিরতে পারেন না।

তিনি মনে করেন, এখনও মানুষের মধ্যে এসি বিস্ফোরণ নিয়ে সচেতনতা তৈরি হয়নি। যেসব দোকানে এসি রয়েছে সেসব দোকানকে ক্লোজ মনিটরিং এর ভেতরে আনতে হবে, নজরদারি বাড়াতে হবে। একইসঙ্গে বাসা-বাড়িসহ যেসব জায়গায় এসি রয়েছে সেখানেও  নির্দিষ্ট সময় পর এসির দিকে নজর দিতে হবে, মনিটরিং করতে হবে।

বছরে দুইবার এসি মেরামত করতে হবে জানিয়ে মগবাজার ওয়ারল্যাসে অবস্থিত সানফ্লাওয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দোকানের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এসির ভেতরে গ্যাসের সমস্যা, শট সার্কিট, এসি চলা থাকা অবস্থায় ঘরের ভেতরে যে কোনও ধরনের আগুন জ্বালালে এসি বিস্ফোরণ হবে। আবার অনেক সময় কমপ্রেশারের ভেতরে জ্যাম ধরে, সেসময় গ্যাস লিক হয়ে গেলে এসি বিস্ফোরণ হবে।

এসি ব্যবহারে সতর্ক থাকতে হবে জানিয়ে শরীফুল ইসলাম বলেন, নিয়মিত এসি সার্ভিসিং করতে হবে। বছরে নিদেনপক্ষে দুইবার সার্ভিসিং করা উচিত। কোনও সমস্যা থাকলে তখন সে সময় ধরা পড়বে। এসির ইনডোর-আউটডোর সব খোলা হলো, পরিষ্কার হলো। আমাদের দেশে এসি নষ্ট না হলে কেউ খবর দেয় না। যখনই এসিতে সমস্যা হয় তখনই কেবল আমাদের খবর দেওয়া হয় মেরামতের জন্য। এছাড়া যে ভালো-মন্দ দেখতে হয়, সেটা কেউ করে না।

এসি একনাগাড়ে আট ঘণ্টার বেশি চালানো উচিত না জানিয়ে তিনি বলেন, আবার যখন এসি ইন্সটল করা হয় তাতে ত্রæটি থাকলেও কিন্তু বিস্ফোরণ হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত নববধূ ঋতুপর্ণা দাস
Next Article সিআর দত্ত স্মরণে শোক সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?