By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব

Last updated: 2024/02/14 at 3:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টারবয় দেশের ক্রিকেটকে নিয়ে অন্য উচ্চতায়। টাইগার এই ক্রিকেটার দীর্ঘ সময় তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত না হওয়ায় টেস্টে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। তবে এক নম্বরে ছিলেন ওয়ানডে এবং টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় একেবারে চূড়ায়। কিন্তু এবার দীর্ঘ ৫ বছর পর আরও এক মুকুট হারালেন সাবেক এই অধিনায়ক।

আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। টাইগার ক্রিকেটারকে টপকে এ জায়গা দখল করে নিয়েছেন মোহাম্মদ নবী।

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বিবর্ণ ছিলেন সাকিব। ৭ ম্যাচে ব্যাট হাতে রান করেছিলেন ১৮৬ আর বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। এদিকে আইসিসির সেই টুর্নামেন্টের পর থেকেই সাবেক এই অধিনায়ক আছেন মাঠের বাইরে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের চলমান সিরিজে আলো ছড়িয়েছেন মোহাম্মদ নবী। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন নবী। সেই ম্যাচে বল হাতেও একটি উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার। দারুণ পারফর্ম্যান্সেই র‍্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে গেছেন নবী।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে ওঠা নবীর রেটিং পয়েন্ট বর্তমানে ৩১৪ যেখানে দুইয়ে নেমে যাওয়া সাকিবের পয়েন্ট ৩১০। আর এ তালিকায় ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এদিকে ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে এখনো ১ নম্বর স্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন তিনি। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস স্টয়নিসের পয়েন্ট ২১৭।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আলোচিত ধর্ষনের ঘটনায় মামলা: গ্রেপ্তার-১
Next Article কেশবপুরে শিশু সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?