By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় অনলাইন জুয়া চক্রের মূল হোতা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় অনলাইন জুয়া চক্রের মূল হোতা গ্রেফতার
খুলনা

পাইকগাছায় অনলাইন জুয়া চক্রের মূল হোতা গ্রেফতার

Last updated: 2025/05/02 at 7:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় অনলাইন জুয়ার মূল হোতা আরাফাত হোসেন স্বপ্নীল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পুলিশ পৌর সদরের আল-মদিনা হোটেলের নীচ থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পুলিশ বলছে স্বপ্নীলের গ্রামের বাড়ী উপজেলার চাঁদখালীর মৌখালীতে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা জানান, এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্নীল অনেক তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার অনলাইন জুয়ার মূল হোতা আরাফাত হোসেন স্বপ্নীল বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে খুলনা থেকে সড়ক পথে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ২ টার দিকে পৌরসভার চারাবটতা নামক স্থানে পৌছালে তার পুর্বপরিচিত স্থানীয় জাহিদুর রহমান সরন্টু নামক এক ব্যক্তি স্বপ্নীলকে রাস্তার উপর দাড় করিয়ে কথা বলতে থাকেন। এ সময় বেশকিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হলে জটলা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত টের পেয়ে স্বপ্নীল তার আর এক পুর্ব পরিচিত সবুজ নামে এক যুবক’কে সাথে করে মোটরসাইকেলে আল মদিনা হোটেলের নীচে আসেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
ঘটনা সম্পর্কে স্বপ্নীলের সাথে থাকা সবুজ জানান, মোবাইল মারফত এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি পরিচিত স্বপ্নীল । তিনি আরোও জানান, খুলনা থেকে রওনার পুর্বে স্বপ্নীলের পুর্বপরিচিত সেন্টর সাথে মোবাইল কথোপকথন হয়। জানাগেছে, থানা হেফাজতে জিজ্ঞাসাবাদকালে স্বপ্নীল সেন্টু সম্পর্কে তথ্য দিলে পুলিশ নড়েচড়ে বসেছেন।
এ বিষয়ে ওসি মো. সবজেল হোসেন জানান, গত ৪ এপ্রিল থানায় দায়েরকরা ২০২৩(২)/৩০(২)/৩৩ ধারায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় স্বপ্নীল’কে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো জানান, এ মামলার তথ্য-উপাত্ত উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
Next Article বন বিভাগের তথ্য অনুযায়ী পশ্চিম সুন্দরবনের ইতিহাস ও ঐতিহ্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 31 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 33 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 41 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 41 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?