By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের দাবি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের দাবি

Last updated: 2023/05/14 at 4:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের তালতলা গ্রামের আদিত্য মন্ডলের স্কুল পড়ুয়া মেয়ের (১৩) অপহরণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (১৪মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম ) খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আদিত্য মেয়েকে ২ মে ডুমুরিয়া উপজেলার মাগুরখালি হাই স্কুলের সামনে থেকে আনুমানিক সময় বেলা সাড়ে ৯ টায় অপহরণ করা হয়। এই ঘটনার পর বিডিইআরএম এর নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন কালে, অপহৃতের কাকা কৃষ্ণপদ মন্ডল আমাদের বলেন যে এই দুস্কর্মের সাথে জড়িত ব্যক্তিরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা ১। সালমান শেখ (১৯) পিতাঃ মোস্তফা শেখ, ২। রসুল শেখ (২৩) পিতাঃ মোস্তফা শেখ, পেশা- নাগরদোলা শ্রমিক। মেয়ে প্রতিদিন বাড়ি থেকে দুই মাইল দূরে নদী পেরিয়ে ভ্যানে বা পায়ে হেঁটে ডুমুরিয়া মাগুরখালি হাই স্কুলে ৭ম শ্রেনীতে পড়াশুনা করে। তার বিবরন অনুযায়ি আমাদের নেতৃবৃন্দ স্কুলের সামনে প্রত্যক্ষদর্শী এক মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন যে আগে থেকে মটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই আসামি রসুল শেখ ও সালমান শেখ জেরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর মেয়ের বাবা আদিত্য মন্ডল মোস্তফা শেখের বাড়ি গিয়ে তার মেয়ের কথা জানতে চাইলে মোস্তফা শেখ ও তার বাড়ির লোক বলেন যে আমরা এইসব বিষয়ে কিছু জানিনা এবং তার প্রতি খারাপ ব্যবহার করেন। অতঃপর আদিত্য মন্ডল থানায় এসে গত ৫ মে একটি এজাহার দাখিল করেন। কিন্তু আজ পার্যন্ত আসামিদের মধ্যে কউই ধরা পড়েনি। কিশোরী মেয়ের পরিবারের লোক আমাদের বলেন যে বিগত ৬ মাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় সালমান শেখ তাকে পথে ঘাটে যেখানে সেখানে অশ্লীল অঙ্গ ভঙ্গী ও কুপ্রস্তাব দিচ্ছিল কিন্তু আমার মেয়ে ঐসকল প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি আমাদের অবহিত করে। আমাদের মেয়ের নিকট থেকে এই ঘটনা জানার পর সালমান শেখকে এসব না করতে নিষেধ করি এবং তার বড় ভাই রসুল শেখ ও পিতা মোস্তফা শেখকে বিষয়টি জানানো হয় কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি উপরন্তু সালমান শেখকে এই বিষয়ে উৎসাহ দিতে থাকে ,তারই ফলস্বরূপ আজ এই দুস্কর্ম সংঘটিত হয়েছে। এত কিছু ঘটার পরও পুলিশের তেমন কোন তৎপরতা চোখে পড়ার মত নয়। তাই আমরা বিডিইআরএম সরকার, প্রশাসন, পুলিশ বাহিনি, র‌্যাব এর মাধ্যমে আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন ও কিশোরী মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানাই।

সংবাদ সম্মেলনে অপহৃতের বাবা আদিত্য মন্ডলও কাকা কৃষ্ণপদ মন্ডল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানান। একই সাথে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য বিডিইআরএম ও নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায়, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, বিডিইআরএম এর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিডিইআরএম এরসহ-সভাপতি প্রসেনজিৎ দত্ত, সাধারণ সম্পাদক শিবপদ দাস, নাগরিক উদ্যোগের বিভাগীয় কোডিনেটর মো. রহিদুল ইসলাম প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ইয়াবাসহ তিনজন আটক
Next Article ৬ বোর্ডে রবি-সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?