
পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা, যানজট, মাদক, পৌরসদরে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ জাহাঙ্গীর আলম, সরদার আলী আহসান, মোঃ শাহজাহান আলী শেখ, রেজায়েত আলী, আব্দুল্লাহ আল মামুন, ইমরুল কায়েস, তানভীর মাসুদুল হাসান, মোঃ হাসিবুর রহমান, মোশাররফ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আবুল কালাম আজাদ, আঃ মান্নান, শাহজাদা ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, অবঃ উপধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সুরাইয়া বানু ডলি, শেখ আনিছুর রহমান মুক্ত, তৃপ্তি রঞ্জন সেন, আবু আজিজ, এম মোসলেম উদ্দীন আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত