পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে বক্তৃতা করেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, বিদ্যুৎ রঞ্জন সাহা, সরদার আলী আহসান, রেশমা আক্তার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মোঃ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, মান্নান গাজী, আবু শাহাজাদা ইলিয়াস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শেখ খোরশেদুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, শেখ আনিছুর রহমান, তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, এম মোসলেম উদ্দিন আহমেদ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত