প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:৩৫ পি.এম
পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পৌরসভার বাতিখালী হরিতলা পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভাটি উপজেলা কমিটির আহ্বায়ক কৃষ্ণপদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা শাখা কমিটির সদস্য সচিব হিমাদ্রী শেখর দে'র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল, গৌতম কুমার মন্ডল, মুকুন্দ বিহারী মন্ডল, সঞ্জয় মজুমদার, তারক মজুমদার, কিনু পাল, কৃষ্ণ রায়, শিবান্দ রায়, কুমারেশ মন্ডল, দেবাশীষ রায়, রবীন্দ্রনাথ কর্মকার, শিব সরদার, উত্তাম দাশ, কিরণ চন্দ্র ঢালী, বিপুল সরদার, মনোজিত মন্ডল, সোনাতন মন্ডল, শান্তনু মন্ডল, তুষার কান্তি মন্ডল, সিবানন্দ মন্ডল, দ্বীজেন্দ্রনাথ মন্ডল, শিব সরদার। এসময় দিপংকর মন্ডল, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, অপোষ কুমার ঘোষ, জগন্নাথ মন্ডল, সঞ্চয় মজুমদার, সুষ্মিতা চক্রবর্তী, কার্তিক চন্দ্র দাশ, অরিন্দম বৈদ্য ও সহদেব কুমার মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, তাপস কান্তি মন্ডল, নির্ম্মল কান্তি ঢালী, প্রদীপ কুমার মন্ডল, নটবর মন্ডল, সমরেশ মন্ডল, বঙ্কিমচন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব, সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা,
ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে সুপরিকল্পিতভাবে পৌরসভা সহ ১০টা ইউনিয়নে সাংগঠনিক সফর এবং পর্যায়ে ক্রমে ইউনিয়ন সম্মেলন গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু) এর নিঃশর্ত মুক্তি এবং দিপু দাশ হত্যার বিচার দাবি জানিয়েছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া