
পাইকগাছা অফিস : পাইকগাছায় গলায় রশি দিয়ে বাদশা শিকারী (৬৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত নাছির শিকারীর ছেলে। মঙ্গলবার দুপুরের পর কোন এক সময় তার বড় ভাই নান্টু শিকারীর পরিত্যক্ত কাঠের ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয় সালামুন হোসেন জানান। সে মৃত্যুর আগে পকেটে চিরকুট লিখে রাখে। যাতে লেখাছিল এ মৃত্যুর জন্য কেউ দায়ী না। সবাই তার সন্তানদের দেখে রেখ। স্থানীয়দের ধারনা সে চিংড়ী ঘের করে কয়েক বছর আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া ঋণগ্রস্ত হয়ে পড়েছে। একারণে সে আত্মহত্যা করতে পারে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, রাত ১০ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত