By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় ককটেল হামলায় দুই পুলিশ আহত: গ্রেপ্তার ৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় ককটেল হামলায় দুই পুলিশ আহত: গ্রেপ্তার ৪
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় ককটেল হামলায় দুই পুলিশ আহত: গ্রেপ্তার ৪

Last updated: 2023/10/30 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের ককটেল হামলায় দু’পুলিশ সদস্য আহত ও পুলিশের ৫ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লস্কর ইউপি’র আলমতলা-খড়িয়ার সংযোগ স্থল জৈনক ওয়াহেদ গাজীর বাড়ির উত্তর পার্শ্বে পিচের রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। থানা সুত্র বলছেন, পুলিশের টহল গাড়ীতে দুর্বৃত্তদের ককটেল হামলায় আঃ ও ঝন্টু নামে দু’পুলিশ কনস্টেবল আহত হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো বিএনপি নেতা গড়ইখালীর শান্তার নাজির হোসেন (৪৯),চাঁদখালীর বেদদুয়ারের এবাদুল শেখ(৫২), গদাইপুরের মঠবাটির জিয়া উদ্দিন নায়েব(৪৮) ও জামায়েত নেতা ভিলেজ পাইকগাছার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম (৪৫)।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানাগেছে,ঘটনাস্থলে পুর্ব থেকে জড়ো হওয়া বিএনপি-জামায়তের নেতা-কর্মীরা পুলিশের টহল গাড়ীতে ককটেল হামলা করে। এতে দু’পুলিশ সদস্য আহত হলে পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলিবর্ষণ করেন। ঐ রাতেই আহত দু’পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানা পুলিশের এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪০ নেতা- কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরোও দেড়শো জনের নামে ১৯৭৪ সালের দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট এ থানায় মামলা করেছেন, যার নং-৩০/২৩। এ মামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হকসহ ১ নং আসামী লস্কর ইউনিয়ন বিএনপি’র আনোয়ারুল কাদির ও গড়ইখালী বিএনপি নেতা হযরত গাজীকে ২ নম্বর আসামী করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সরকারী কাজে বাঁধাদাান ও নাশকতা’র মামলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রা উপজেলা কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা
Next Article চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 1 hour ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 1 hour ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?