By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি টাকার রাস্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি টাকার রাস্তা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি টাকার রাস্তা

Last updated: 2023/01/25 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি-কোটি টাকায় নির্মিত সরকারি রাস্তা। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যেসব সরকারি রাস্তা রয়েছে, চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ঘেরের পাশের সকল রাস্তা। সরকারিভাবে রাস্তাগুলো সংস্কার করা হলেও সংস্কার কাজের স্থায়ীত্ব আসছে না লীজ ঘেরের কারণে। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। সরকারি এসব রাস্তা সংরক্ষণে উপজেলা পরিষদের মাসিক সভায় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নে ঘের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করে ঘের মালিকদের নোটিশ প্রদান করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কতৃর্পক্ষ।

উল্লেখ্য, আশির দশক থেকে অত্র উপজেলায় লবণ পানির চিংড়ি চাষ হয়ে আসছে। বর্তমানে পৌর সদর সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে চিংড়ি চাষ হচ্ছে। বেশীরভাগ ঘের মালিকরা ঘেরের পাশের সরকারি রাস্তাকে সীমানাবাঁধ ও রিং বাঁধ হিসেবে ব্যবহার করছে। চিংড়ি ঘের বছরের বেশীর ভাগ সময়ে পানিতে তলিয়ে থাকে। ফলে বাতাসে পানির চাপে ঘেরের পাশের রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোথাও কোথাও রাস্তার পিচ, ইট, বালি ভেঙ্গে ঘেরে চলে যাচ্ছে। রাস্তাগুলো হয়ে যাচ্ছে সরু। ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা। ফলে ঘন ঘন সংস্কার করে অপচয় হচ্ছে বিপুল পরিমাণ সরকারি অর্থ। পাশাপাশি যাতায়াতে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বরের সভায় কোন ঘের মালিকরা বাঁধ হিসেবে সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, ত্রাণ বিভাগ সহ সরকারি ও বেসরকারিভাবে নির্মিত কোন সড়ক বা রাস্তা ব্যবহার করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। পরিষদের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কতৃর্পক্ষ। এলজিইডি’র পক্ষ থেকে রাস্তার পাশের সকল ঘের মালিকদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে ঘের মালিকদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। নোটিশ পাওয়ার পর যারা ঘেরের বাঁধ হিসেবে সরকারি রাস্তা ব্যবহার কিংবা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চিংড়ি ঘেরের কারণে প্রতিবছর অসংখ্য সরকারি রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপচয় হচ্ছে বিপুল পরিমাণ সরকারি অর্থ। এ জন্য উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক ঘের মালিকদের ৫ ফুট পর্যন্ত মাটি ভরাট করে সরকারি রাস্তা সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সম্পদ সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এ ধরণের কাজে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। যারা নির্দেশনা অমান্য করে সরকারি রাস্তা যথা ইচ্ছা ব্যবহার করে ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের এ নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক জিনিসের দাম ৪০০ গুণ বেশি হতে পারে না: হাইকোর্ট
Next Article খাজুরায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?