পাইকগাছা অফিস : পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে সাময়িক বরখাস্তের পর স্থায়ী বরখাস্তের দাবিতে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। যাহা এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে অফিস পাড়ায়, বাজার ঘাটে সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত রোববার সকালে উপজেলা পরিষদস্থ পাইকগাছা প্রেসক্লাবের সামনে মেইন সড়কে লতার ইউনিয়নবাসীর ব্যানারে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার তিনদিন পর এবার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রায় ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের কুৎস্যা ছড়িয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন বক্তৃতা করেন, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সুষমা রায়, মতলেব সানা, অমলেন্দু তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, শিউলী রায়, গীতা মন্ডল, রত্না স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, গৌতম রায়, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন মন্ডল, বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান, তাপস, বিচিত্র, বিশ্বজিত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত