পাইকগাছা অফিস : জাতীয় পাবলিক সার্ভিস দিবস - ২০২৩ উদযাপন উপলক্ষে পাইকগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে "সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন" প্রতিপাদ্যকের আলোকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, পিআইও ইমরুল কায়েস, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান । এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দৌ উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত